জয়েন করুন

আকর্ষণীয় হেডল্যাম্প সহ বাজারে আসছে নতুন Yezdi Adventure বাইক, দাম কত থাকবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 11:56 PM

নতুন রূপে ফিরছে ইয়েজদি অ্যাডভেঞ্চার (Yezdi Adventure)। ২০২৫ সালের মডেলটি আজ ভারতে লঞ্চ করবে ক্লাসিক লেজেন্ডস। সেই সময়ই বাইকের দাম এবং সমস্ত স্পেসিফিকেশন জানানো হবে। নতুন ইয়েজদি অ্যাডভেঞ্চারে থাকবে আকর্ষণীয় হেডল্যাম্প ডিজাইন। এর একপাশে থাকবে প্রজেক্টর লাইট, আরেকদিকে পাওয়া যাবে ট্র্যাডিশনাল গোল ল্যাম্প। আর এই অসামঞ্জস্যপূর্ণ হেডল্যাম্প স্টাইল মনে করিয়ে দেবে আগের BMW R 1250 GS-এর ডিজাইন, যেটি এখন আর বাজারে নেই। সেইসঙ্গে এই বাইকে থাকবে নতুন এলইডি টেইললাইট।

নতুন Yezdi Adventure বাইকের ইঞ্জিন

ইঞ্জিনের দিক থেকে, ইয়েজদি অ্যাডভেঞ্চারে বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। এতে থাকবে ৩৩৪ সিসির সিঙ্গল সিলিন্ডার, লিকুইড-কুলড ‘আলফা-২’ ইঞ্জিন। এটি ২৯.৬ বিএইচপি পাওয়ার এবং ২৯.৮ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারবে। এর সাথে যুক্ত থাকবে ছয়-গতির গিয়ারবক্স।

Yezdi Adventure এর ফিচার

সাসপেনশনের ক্ষেত্রেও পুরনো সেটআপই ধরে রাখা হবে। সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক পাওয়া যাবে। আগের মতো ২১ ইঞ্চি ও ১৮ ইঞ্চির স্পোক হুইল সেটও থাকছে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাবে সামনের ও পিছনের সিঙ্গেল ডিস্ক ব্রেক, যার সঙ্গে থাকবে সুইচযোগ্য ডুয়াল-চ্যানেল এবিএস।

Yezdi Adventure এর দাম

বর্তমানে বাজারে থাকা ইয়েজদি অ্যাডভেঞ্চারের দাম ২.১৬ লাখ থেকে ২.২০ লাখ টাকার মধ্যে (এক্স-শোরুম)। যেহেতু নতুন এই মডেলে কিছু আপডেট আনা হবে, তাই দাম কিছুটা বাড়তে পারে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন