জয়েন করুন

ভ্লগ বানিয়ে অল্প বয়সেই কোটিপতি, তিন কোটির মার্সিডিজ কিনে চমকে দিলেন ইউটিউবার

avatar
Written By : Suman Patra
Updated Now: March 1, 2025 1:07 AM

দুনিয়ার সবথেকে জনপ্রিয় SUV-গুলির মধ্যে একটি Mercedes G Wagon। বহু তারকাদের কাছে এই গাড়ি রয়েছে। সম্প্রতি G Wagon SUV এর নতুন ইলেকট্রিক সংস্করণ লঞ্চ করেছে মার্সিডিজ। সেই গাড়ি কিনলেন ভারতের বিপুল জনপ্রিয় ভ্লগার তথা ইউটিউবার সৌরভ যোশী (Sourav Joshi)। এদিন তিনি Mercedes Benz G580 EQ গাড়িটির ডেলিভারি পেলেন, যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

সৌরভ যোশীর গাড়ি কালেকশন

এই গাড়ি ভারতে তৈরি করে না মার্সিডিজ। G Wagon ছাড়াও সৌরভ যোশীর কালেকশনে রয়েছে Toyota Fortuner Legender SUV। এই গাড়িতে চেপেই পরিবারকে সঙ্গে নিয়ে মার্সিডিজের চোখ ধাঁধানো গাড়িটি কিনলেন তিনি। এই দুই গাড়ি ছাড়া তাঁর কাছে রয়েছে Porsche Boxter এবং Mahindra Thar। তবে কালেকশনের মধ্যে অন্যতম সেরা এবং প্রথম ইলেকট্রিক মডেল এই G Wagon।

Mercedes G Wagon ইলেকট্রিক গাড়ির বিশেষত্ব

বক্সি ডিজাইন রয়েছে গাড়ির। মূলত রাফ অ্যান্ড টাফ অফ-রোড SUV হিসাবেই পরিচিত G Wagon। গাড়ির ভিতরে রয়েছে তিন পয়েন্টেড স্টিয়ারিং হুইল এবং অফ-রোড ককপিট, যা গাড়ির ড্রাইভারকে বিভিন্ন সেটিং এবং লক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে রয়েছে মার্সিডিজের সর্বশেষ প্রজন্মের MBUX সিস্টেম, যা কৃত্রিম সাউন্ড তৈরি করে।

গাড়িতে রয়েছে ১১৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে রেঞ্জ দেয় ৪৭৩ কিলোমিটার। সর্বাধিক ৫৭৯ হর্সপাওয়ার এবং ১১৬৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। গাড়ির বুট স্পেস ৬২০ লিটার। এই সমস্ত অসামান্য ফিচার ও ডিজাইনের কারণে তারকাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে G Wagon এর ইলেকট্রিক সংস্করণ।

আরও পড়ুন

নতুন রঙে লঞ্চ হল 2026 Honda CB650R, দাম কত জানুন TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত