জয়েন করুন

অর্ধেকের থেকে কম দামে 43 ইঞ্চি Smart TV? এই 5 মডেলে বাম্পার অফার দিচ্ছে অ্যামাজন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 11:05 AM

বাজেটের মধ্যে নতুন স্মার্ট টিভি খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা অ্যামাজনে ছাড়ের সাথে বিক্রি হওয়া কয়েকটি ৪৩ ইঞ্চি স্ক্রিনের ব্র্যান্ডেড স্মার্ট টিভি (Smart TV) সম্পর্কে বলবো। এর মধ্যে কিছু মডেল অফারের কারণে এত সস্তায় পাওয়া যাচ্ছে যে চোখ কপালে উঠতে বাধ্য! এই টিভিগুলির উপর ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার আর এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

এই ৫ স্মার্ট টিভিতে লোভনীয় অফার

Hisense 43 inch UHD 4K Smart TV

হাইসেন্সের এই স্মার্ট টিভির আসল দাম ৪৪,৯৯৯ টাকা, তবে অ্যামাজনে এটি এখন মাত্র ২৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় ৪৭% ছাড় মিলছে। উপরন্তু ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার রয়েছে। এই টিভিতে দেওয়া হয়েছে ৪৩ ইঞ্চি 4K LED ডিসপ্লে, ২৪ ওয়াট স্পিকার আউটপুট এবং একাধিক জনপ্রিয় OTT অ্যাপের সাপোর্ট।

Redmi 43 inch UHD 4K Smart TV

রেডমির এই স্মার্ট টিভির এমআরপি ৪২,৯৯৯ টাকা, কিন্তু এখন বিক্রি হচ্ছে অর্ধেক দামে অর্থাৎ ২১,৪৯৯ টাকায়। এর সাথে ৫০০ টাকা অতিরিক্ত কুপন ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। এই টিভিতে রয়েছে ৪৩ ইঞ্চি 4K ডিসপ্লে ও ২৪ ওয়াট সাউন্ড।

Acer 43 inch UHD 4K Smart TV

এসারের এই মডেলটির আগে দাম ছিল ৪৭,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এটি এখন কেনা যাচ্ছে ২২,৯৯৯ টাকায়, অর্থাৎ প্রায় ৫২% ছাড়ে। অন্যান্য মডেলের মতোই এর সাথে আছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার। এতে ৪৩ ইঞ্চি 4K ডিসপ্লে পাওয়া যাবে এবং এর সাউন্ড আউটপুট ৩০ ওয়াট।

TCL 43 inch QLED Smart TV

টিসিএল এর এই টিভির আগে দাম ছিল ৬১,৯৯০ টাকা, যা এখন ৫৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ২৭,৯৯০ টাকায়। এতে QLED ডিসপ্লে ও ৩০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যায়।

VW 43 inch QLED Smart TV

লিস্টের সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি অপশন এটি। ৪৯,৯৯৯ টাকার টিভিটি এখন অফারে বিক্রি হচ্ছে মাত্র ১৯,৯৯০ টাকায়। অর্থাৎ ৬০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এতে পাওয়া যাবে QLED প্যানেল, ৪৩ ইঞ্চির স্ক্রিন এবং ৩০ ওয়াট সাউন্ড আউটপুট।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল