জয়েন করুন

এত কম দামে 55 ইঞ্চি Smart TV, রয়েছে 4K ডিসপ্লে, Amazon Great Indian Festival সেলে ধামাকা অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 14, 2025 8:40 PM

Amazon Great Indian Festival Sale শীঘ্রই শুরু হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সবাই এই সেলে কেনাকাটা করতে পারবেন। অ্যামাজনের সবচেয়ে বড় এই সেলে iQOO, OnePlus সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কম দামে কেনা যাবে। এছাড়া সেল চলাকালীন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভি সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। এই প্রতিবেদনে আমরা Amazon Great Indian Festival সেলে ৫৫ ইঞ্চি টিভির উপর কি কি ডিল দেওয়া হচ্ছে সে সম্পর্কে জানাবো।

Amazon Festival সেলে ৫৫ ইঞ্চি স্মার্ট টিভির উপর অফার

Karbonn TV

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কার্বনের ৫৫ ইঞ্চি টিভি মাত্র ২৬,৮০৩ টাকায় কেনা যাবে। এতে আছে ৪কে আল্ট্রা এইচডি আইপিএস এলইডি ডিসপ্লে প্যানেল ও ২০ ওয়াটের স্পিকার। এতে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমে চলবে।

Acer TV

এসারের এই ৫৫ ইঞ্চি টিভিটি মাত্র ২৮,৮৬৬ টাকায় বিক্রি হবে। এতে আছে ৪কে আল্ট্রা এইচডি স্মার্ট এলইডি ডিসপ্লে প্যানেল। সাউন্ডের জন্য ২৪ ওয়াট স্পিকার। টিভিটি একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাপোর্ট সহ এসেছে। এটি গুগল টিভি ওএসে চলে।

Wobble

Wobble এর এই ৫৫ ইঞ্চি টিভিটি মাত্র ২৮,৮৭৪ টাকায় পাওয়া যাবে। এতে ৪কে আল্ট্রা এইচডি স্মার্ট এলইডি ডিসপ্লে প্যানেল আছে। এর সাউন্ড আউটপুট ২০ ওয়াট। এই টিভিটিও গুগল টিভি ওএসে চলে।

BLACK+DECKER

এই ৫৫ ইঞ্চি টিভিটি মাত্র ৩০,৯৯৯ টাকায় অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে তালিকাভুক্ত থাকবে। এতে ৪কে আল্ট্রা এইচডি স্মার্ট এলইডি ডিসপ্লে প্যানেল আছে। সাউন্ডের জন্য ৩৬ ওয়াট স্পিকার উপস্থিত। আর একাধিক ওটিটি অ্যাপ সাপোর্ট সহ আসা এই টিভিটি গুগল টিভি ওএসে চলে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল