জয়েন করুন

লঞ্চ হল boAt Wave Fortune স্মার্টওয়াচ, ফোন ও পিন ছাড়াই হবে ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 12:26 PM

দেশীয় ব্র্যান্ড বোট ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ boAt Wave Fortune লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৩,০০০ টাকার কাছাকাছি। বৈশিষ্ট্যের কথা বললে, এটি শুধু একটি ঘড়ি নয়, একে আপনি ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। boAt এই স্মার্টওয়াচটি Axis Bank-এর সঙ্গে হাত মিলিয়ে বাজারে এনেছে, যাতে রয়েছে কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা। আসুন boAt Wave Fortune এর দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

boAt Wave Fortune এর ভারতে দাম

বোট ওয়েভ ফরচুন স্মার্টওয়াচটি কেবল ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে এসেছে এবং লঞ্চ অফারে এটি পাওয়া যাবে মাত্র ২,৫৯৯ টাকায়। যদিও এর আসল দাম ৩,২৯৯ টাকা। এর সাথে এক বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। boAt-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্ট ঘড়িটি কেনা যাবে।

boAt Wave Fortune দিচ্ছে কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা

বোটের দাবি, ওয়েভ ফরচুন ঘড়ির মাধ্যমে পিন না দিয়েই আপনি ফোন বা কার্ড ছাড়া ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এর মধ্যে নিরাপদভাবে আপনার পেমেন্ট কার্ডের ডেটা সংরক্ষিত থাকবে। এটা সম্ভব হয়েছে Tapi-র টোকেনাইজেশন টেকনোলজির কারণে।

ব্যবহারকারীরা চাইলে তাদের Axis Bank-এর ক্রেডিট বা ডেবিট কার্ড (ভিসা বা মাস্টারকার্ড) boAt Crest Pay অ্যাপে যুক্ত করে নিতে পারবেন। একবার সেটআপ হয়ে গেলে, স্মার্টওয়াচটি এনএফসি সাপোর্টেড POS মেশিনে ট্যাপ করলেই কাজ শেষ।

boAt Wave Fortune এর অন্যান্য ফিচার

বোট ওয়েভ ফরচুন ওয়াচে আছে ১.৯৬ ইঞ্চি টাচস্ক্রিন, যার রেজোলিউশন ২৪০x২৮২ পিক্সেল এবং ব্রাইটনেস ৫৫০ নিটস পর্যন্ত। এতে রাইস-টু-ওয়েক ফিচার উপস্থিত, সঙ্গে DIY ওয়াচ ফেস কাস্টোমাইজ করার সুবিধাও রয়েছে। ফুল চার্জে এটি চলবে প্রায় ৭ দিন। আর জল বা ধুলো প্রতিরোধ করতে এতে IP68 রেটিং আছে। এই ওয়াচে ৭০০-র বেশি এক্সারসাইজ ট্র্যাক করা যাবে।

boAt Wave Fortune ওয়াচে পাওয়া যাবে ব্লুটুথ কলিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিং, স্বাস্থ্য পরীক্ষা, সেডেন্টারি অ্যালার্ট, বোট কয়েন, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, এমনকি কুইক মেসেজ রিপ্লাই ও DND মোডও।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল