জয়েন করুন

7000 টাকা থেকে LED ও QLED স্মার্ট টিভি, Flipkart গোট সেলে 71 শতাংশ ছাড়

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 13, 2025 7:47 PM

অ্যামাজন প্রাইম ডে সেল কে টেক্কা দিয়ে ১২ জুলাই থেকে Flipkart নিয়ে এসেছে GOAT সেল। এই সেলেও স্মার্টফোন, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনারে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে নজর কাড়ছে স্মার্ট টিভির উপর অফার। এই সেলে জনপ্রিয় LED ও QLED স্মার্ট টিভিগুলি ৭ হাজার টাকারও কম দামে বিক্রি হচ্ছে। ফ্লিপকার্ট গোট সেল চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত, অর্থাৎ হাতে সময় খুব বেশি নেই। তাই এই মুহূর্তে নতুন কোনো টিভি কিনতে চাইলে তড়িঘড়ি সেলের লাভ ওঠান।

৩২ ইঞ্চি LED Smart TV তে বিশাল ছাড়

Foxsky ব্র্যান্ডের ৩২ ইঞ্চি HD Ready LED Smart TV এখন ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকায়। এর আসল দাম ২২,৪৯৯ টাকা। অর্থাৎ ৬৮ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই টিভিটি চলবে গুগল অ্যান্ড্রয়েড টিভি প্ল্যাটফর্মে এবং এতে রয়েছে ১৯২০ x ১০৮০ পিক্সেলের ফুল এইচডি রেজোলিউশন। সাউন্ডের জন্য পাওয়া যাবে ৩০ ওয়াট শক্তিশালী স্পিকার।

এছাড়া এই টিভিতে ইনস্টল আছে একাধিক OTT অ্যাপ যেমন, নেটফ্লিক্স, জিওসিনেমা, হটস্টার এবং ইউটিউব। সাথে ডলবি অ্যাটমস সাপোর্ট পাওয়া যাবে।

মাত্র ৭,৪৯৯ টাকায় QLED TV

এলইডি-এর পাশাপাশি Foxsky-এর QLED টিভিও অনেক সস্তায় সেলে তালিকাভুক্ত আছে। এই ব্র্যান্ডের ৩২ ইঞ্চি QLED স্মার্ট টিভি এখন মাত্র ৭,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যার আসল দাম ২৬,৪৯৯ টাকা। ডিসকাউন্টের পরিমাণ প্রায় ৭১ শতাংশ। এই অ্যান্ড্রয়েড টিভি ভিত্তিক ডিভাইসে রয়েছে এইচডি রেডি ডিসপ্লে (১৩৬৬ x ৭৬৮ পিক্সেল রেজোলিউশন)।

এছাড়া এতে পাওয়া যাবে ৩০ ওয়াট স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। এতেও একাধিক অ্যাপ প্রি-ইনস্টল আছে। তাই আলাদা করে অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন খুব একটা নেই।

সেলে Foxsky ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি ও ৫০ ইঞ্চির মডেলও বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। এমনকি, ৪কে রেজোলিউশনের QLED টিভিও কম দামে কেনা যাবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল