জয়েন করুন

10100mah ব্যাটারি ও 165Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Honor Pad GT 2 Pro ট্যাবলেট, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 21, 2025 9:13 PM

সম্প্রতি চীনে একটি বড় লঞ্চ ইভেন্ট আয়োজন করেছিল Honor। সেখানে Honor X70 স্মার্টফোন, নতুন ইয়ারবাডস ও MagicBook X Plus সিরিজের ল্যাপটপের উপর থেকে পর্দা সরানো হয়। এছাড়াও এই ইভেন্টে Honor Pad GT 2 Pro ট্যাবলেট লঞ্চ করা হয়। যদিও ইভেন্টে কোম্পানির তরফে এর দাম আর মুখ্য ফিচারগুলি জানানো হলেও, সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে আজ চীনে ডিভাইসটির সেল শুরু হয়েছে। পাশাপাশি এর পুরো স্পেসিফিকেশন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

Honor Pad GT 2 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে

অনারের এই ট্যাবলেটে আছে ১২.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৩কে (৩০৪৮ x ২০৩২ পিক্সেল), রিফ্রেশ রেট ১৬৫ হাটর্জ পর্যন্ত ও পিক ব্রাইটনেস ১০০০ নিট।

প্রসেসর, র‍্যাম ও ব্যাটারি

পারফরম্যান্সের জন্য এই ট্যাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ। সঙ্গে আছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, মাত্র ৭৩ মিনিটেই এর ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে অনারের নিজস্ব আইস কুলিং সিস্টেম উপস্থিত।

সফটওয়্যার, ক্যামেরা ও সাউন্ড

অপারেটিং সিস্টেম হিসেবে Honor Pad GT 2 Pro ট্যাবলেটে আছে অ্যান্ড্রয়েড ভিত্তিক ম্যাজিকওএস ৯.০.১ কাস্টম স্কিন। ফটোগ্রাফির জন্য এর পিছনে ১৩ মেগাপিক্সেল‌ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। আর সাউন্ডের জন্য একসাথে আটটি স্পিকার রয়েছে।

Honor Pad GT 2 Pro এর দাম ও উপলব্ধতা

অনারের এই ট্যাবলেটের দাম শুরু হয়েছে ২৪৯৯ ইউয়ান থেকে (প্রায় ২৯,০০০ টাকা)। স্টোরেজ হিসেবে এদের দাম নীচে দেওয়া হল:

৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,০০০ টাকা)

৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি র‌্যাম: ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৩০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৪০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৪০০ টাকা)

এটি আইস ক্রিস্টাল হোয়াইট ও ফ্যান্টম গ্রে কালার অপশনে এসেছে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল