জয়েন করুন

অর্ধেকেরও কম দামে HP ল্যাপটপ, বাজেট ফোনের মূল্যে বাড়ি আনুন

avatar
Written By : Suman Patra
Updated Now: February 4, 2025 11:55 AM

কম দামে HP ল্যাপটপ কিনতে চাইলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে থাকছে দারুণ সুযোগ। বিশেষ অফারের কারণে ক্রেতারা অর্ধেকেরও কম দামে HP Chromebook কিনতে পারবেন। ছাড়ের পর এই ল্যাপটপের দাম একটি বাজেট ফোনের মতো হয়ে যাবে। অর্থাৎ এটি আপনি প্রায় ১৫ হাজার টাকায় অর্ডার করতে পারবেন।

এইচপির এই কমপ্যাক্ট ল্যাপটপটি ক্রোমওএসে চলে এবং এতে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে। এই ল্যাপটপটি তাদের জন্য ভালো যাদের বেসিক ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ক্লাস বা মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য একটি বড় ডিসপ্লে প্রয়োজন।

HP Chromebook ল্যাপটপে বাম্পার ডিসকাউন্ট

HP Chromebook MediaTek MT8183 ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৫০ শতাংশের বেশি ডিসকাউন্টে মাত্র ১৫,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে, যার ফলে এর দাম ১৫,০০০ টাকার কম হবে। এই ল্যাপটপটি ব্ল্যাক এবং ইন্ডিগো ব্লু কালারে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ফুল চার্জে ২০ ঘন্টা চলবে, ইন্টেল আল্ট্রা প্রসেসর সহ Microsoft Surface সিরিজের ল্যাপটপ লঞ্চ হল

HP Chromebook এর ফিচার

এইচপি ক্রোমবুক ল্যাপটপে ১১.৬ ইঞ্চির বড় এইচডি ডিসপ্লে আছে, যা ২২০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। এইচপি ক্রোমবুক ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন সহ এসেছে, এতে চারটি ইউএসবি পোর্ট রয়েছে এবং এটি মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসরে চলে। এতে ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে।ল্যাপটপটি ক্রোমওএসে চলে এবং ১ বছরের ওয়ারেন্টি অফার করবে। এটির ওজন মাত্র ১.৩৪ কিলো।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল