জয়েন করুন

10,200mAh ব্যাটারি, 12.7 ইঞ্চি ব্যাটারি, ও JBL স্পিকারের সঙ্গে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করছে Lenovo

avatar
Written By : Suman Patra
Updated Now: March 11, 2025 2:00 PM

Lenovo Idea Tab Pro গত বছরের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। অত্যাধুনিক ফিচার্সের জন্য বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এবার জনপ্রিয় ট্যাবটি ভারতেও আসতে চলেছে। কারণ লেনোভো আমাজনে একটি টিজার শেয়ার করে এ দেশে ডিভাইসটির লঞ্চ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এতে গুগল জেমিনি এআই, সার্কেল টু সার্চ এবং তাৎক্ষণিক অনুবাদের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বৈশিষ্ট্য পাওয়া যাবে।

Lenovo Idea Tab Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স

লেনোভো আইডিয়া ট্যাব প্রো-তে ৩K রেজোলিউশন (২৯৪৪x ১৮২০ পিক্সেল), ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা সহ লম্বা ১২.৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্যাবটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে। এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক জেডইউআই ১৬ কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, লেনোভো আইডিয়া ট্যাব প্রো-র রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। এই ট্যাবলেটে খুব পাওয়ারফুল ১০,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যায়, যা ৪৫ ওয়াট তারযুক্ত (ওয়্যার্ড) ফাস্ট চার্জিং সমর্থন করে।

আইডিয়া ট্যাব প্রো-এর একটি উল্লেখযোগ্য ফিচার হল এর অডিও সেটআপ। এতে জেবিএল-এর কোয়াড স্পিকার সেটআপ রয়েছে যা ডলবি অ্যাটমস টিউনিং অফার করে। ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি ৩.২ জেনারেশন ১ পোর্ট এবং আল্ট্রা স্লিম ৬.৯ মিমি বডি যার ওজন ৬১৫ গ্রাম।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল