জয়েন করুন

ফোনের পর এবার ল্যাপটপ আনছে Motorola, টিজার প্রকাশ করল Flipkart

avatar
Written By : Ankita Mondal
Updated Now: July 24, 2025 8:08 PM

লেনোভো মালিকানাধীন Motorola বাজারে দুর্দান্ত স্মার্টফোন ও ফোল্ডেবল ফোন আনার জন্য জনপ্রিয়। তবে ব্র্যান্ডটি এবার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। শীঘ্রই সংস্থার প্রথম ল্যাপটপ এদেশের বাজারে পা রাখতে চলেছে। এটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। আশা করা যায় এটি মিড রেঞ্জে লঞ্চ হবে। আসুন Motorola -র ল্যাপটপ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Motorola আনছে নতুন ল্যাপটপ

ফ্লিপকার্ট সম্প্রতি একটি টিজার প্রকাশ করেছে। যেখান থেকে স্পষ্ট যে মোটোরোলা প্রথম ল্যাপটপ আনতে চলেছে। টিজারে লেখা আছে ‘শীঘ্রই ল্যাপটপের এক নতুন পৃথিবীর সূচনা হতে চলেছে।’ এই টিজারে মোটোরোলার লোগো দেখা গেছে।

যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে আশা করা যায় এটি মে মাসে ভারতে লঞ্চ হবে এবং ডেল, এইচপির মতো ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

অনুমান করা শক্ত নয় যে, Motorola শীঘ্রই সোশ্যাল মিডিয়া পেজ থেকে নতুন ল্যাপটপের বিষয়ে জানাবে। এরপরই আমরা এর বিশেষত্ব সম্পর্কে জানতে পারবো। আমরা যেইমাত্র আসন্ন এই ল্যাপটপ সম্পর্কে জানতে পারবো, আপনাদের সাথে শেয়ার করবো।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল