জয়েন করুন

গ্লোবাল মার্কেটে হাজির Nubia Pad Pro ট্যাবলেট, 10100mAh ব্যাটারি সহ আছে বড় ডিসপ্লে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 2:04 PM

চীনের পর এবার গ্লোবাল মার্কেটে পা রাখলো Nubia Pad Pro। নতুন এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি একেবারে প্রিমিয়াম সেগমেন্টে এসেছে। এতে আছে ১০.৯ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১০,১০০ এমএএইচ ব্যাটারি। আগামী ২৪ জুন থেকে Nubia Pad Pro এর সেল শুরু হবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nubia Pad Pro এর দাম ও প্রি-বুকিং অফার

নুবিয়া প্যাড প্রো এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪১৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬,০০০ টাকার সমান। আর এর ১২ জিবি র‌্যাম +২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪৮৯ ডলার (প্রায় ৪২,০০০ টাকা) এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৫৯৯ ডলার (প্রায় ৫১,৫০০ টাকা)।

ডিভাইসটির প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ জুনের আগে যারা নুবিয়া প্যাড প্রো অর্ডার করবেন তারা ২০ ডলার ছাড় পাবেন ও একটি ফ্রি কভার (মূল্য ৩৪ ডলার) দেওয়া হবে।

Nubia Pad Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

নুবিয়া প্যাড প্রো এর সামনে দেখা যাবে ১০.৯ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮৮০ x ১৮০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর ডিসপ্লে জিরিয়েল ট্রু কালার এইচডি সার্টিফায়েড। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিকে ঠান্ডা রাখার জন্য আছে ছয়-স্তর বিশিষ্ট কুলিং সিস্টেম, থার্মাল জেল, কপার ফয়েল, আর গ্রাফিনের ব্যবহার।

Nubia Pad Pro ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক মাইওএস ১৫.০ ইন্টারফেসে চলে। চাইলে এটিকে পিসির সেকেন্ডারি ওয়্যারলেস ডিসপ্লে হিসেবেও ব্যবহার করা যাবে। ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ১০,১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল