জয়েন করুন

হ্যাক হবে না, একাধিক নতুন ফিচার সহ এল OnePlus Pad 2 ট্যাবে নতুন আপডেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 29, 2025 10:50 PM

OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের এই আপডেট এখন ভারত (IN), ইউরোপ (EU) এবং গ্লোবাল (GLO) ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হয়েছে। আর এই আপডেটের বিল্ড নম্বর OPD2403_15.0.0.801(EX01)। আশা করা যায় কয়েক দিনের মধ্যেই এই আপডেট অধিকাংশ ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

OnePlus Pad 2 ট্যাবলেটে আসা আপডেটের সুবিধা

ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবে আসা নতুন আপডেট ডিভাইসে পার্শিয়াল স্ক্রিন রেকর্ডিং ফিচার যোগ করবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পুরো স্ক্রিনের পরিবর্তে নির্দিষ্ট অংশ রেকর্ড করতে পারবেন। আবার ক্যালেন্ডার, নোটস এবং মাই ফাইলস অ্যাপের ইউজার ইন্টারফেস (UI) উন্নত করা হয়েছে।

সিস্টেম লেভেলের পরিবর্তনের কথা বললে, ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবের হোম স্ক্রিনে দেখা যাবে নতুন ক্লক উইজেট, যা লোকাল সময় এবং আবহাওয়ার আপডেট দেখাবে। সুপার পাওয়ার সেভিং মোডের জন্য এখন একটি নতুন সেটিংস পাওয়া যাবে। ফ্লোটিং উইন্ডো ব্যবহারের ক্ষেত্রে জেসচার রিকগনিশনে উন্নতি এসেছে।

এদিকে, OnePlus Pad 2 এর কুইক সেটিংস এবং নোটিফিকেশন ড্রয়ারও নতুনভাবে ডিজাইন করা হয়েছে। আর এখন দুটি অপশন খোলার সময় পাশাপাশি না দেখিয়ে উল্লম্বভাবে দেখা যাবে। এই আপডেটে এপ্রিল ২০২৫-এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও যুক্ত করা হয়েছে, ফলে সিস্টেম আরও নিরাপদ হবে।

ভারতীয় OnePlus Pad 2 ব্যবহারকারীরা নতুন আপডেটের পর কোনো সমস্যা দেখতে পেলে OnePlus কমিউনিটি অ্যাপের “বাগ রিপোর্ট” বিভাগে রিপোর্ট পাঠাতে পারবেন। অথবা *#800# ডায়াল করে সরাসরি ফিডব্যাক পাঠানো যাবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল