জয়েন করুন

12140mAh ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লে সহ আসছে OnePlus Pad 3, ফাঁস সমস্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 6, 2025 10:18 AM

ওয়ানপ্লাস শীঘ্রই তাদের পরবর্তী প্রজন্মের ট্যাবলেট OnePlus Pad 3 ভারতে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে এই ট্যাবে থাকবে‌ স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ও ১২১৪০ এমএএইচ ব্যাটারি। আজ আবার OnePlus Pad 3 এর স্টোরেজ অপশন সম্পর্কে জানা গেছে। যদিও এর দাম সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ পায়নি।

OnePlus Pad 3 এর র‌্যাম ও স্টোরেজ

ওয়ানপ্লাস প্যাড ৩ আসবে দুটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। আর এটি স্টর্ম ব্লু ও ফ্রস্টেড সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

OnePlus Pad 3 এর ডিজাইন

ডিজাইনের দিক থেকে ওয়ানপ্লাস প্যাড ৩ বেশ হালকা ও প্রিমিয়াম ফিনিশ সহ আসবে। এতে গ্লাস আর অ্যালুমিনিয়ামের বডি পাওয়া যাবে, যেটি মাত্র ৫.৯৭ মিমি পুরু হবে।

OnePlus Pad 3 এর সম্ভাব্য ফিচার

OnePlus Pad 3 এর সামনে দেখা যাবে ১৩.২ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ৩.৪কে, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং ব্রাইটনেস ৯০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, সঙ্গে থাকছে অ্যাড্রেনো ৮৩০ জিপিইউ। কুলিং-এর জন্য পাওয়া যাবে নতুন ভ্যাপার চেম্বার সিস্টেম।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১২১৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই প্যাডে থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা ৪কে ভিডিও রেকর্ডিং করবে এবং EIS (ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

OnePlus Pad 3 এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ব্লুটুথ ৫.৪ এবং ওয়াই-ফাই ৭। এর সাথে মিলবে এআই ফিচার, যেমন ডকুমেন্ট সামারাইজেশন, সার্কেল টু সার্চ, মাল্টিটাস্কিং সাজেশন, এবং Gemini শর্টকাট।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল