জয়েন করুন

OnePlus Pad 3 ভারতে ১৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে, কেনা যাবে Amazon, Flipkart থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 22, 2025 12:25 PM

গত জুলাই মাসেই ওয়ানপ্লাস জানিয়েছিল যে তারা সেপ্টেম্বরে ভারতে আনছে নতুন ট্যাবলেট OnePlus Pad 3। ইতিমধ্যেই ট্যাবলেটটি ইউরোপে লঞ্চ হয়েছে, এবার ভারতে আসার অপেক্ষা। ই-কমার্স সাইট Amazon India ও Flipkart–এ কিছু সপ্তাহ আগে OnePlus Pad 3 এর জন্য মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। ফলে লঞ্চের পর ডিভাইসটি এই দুই ওয়েবসাইট থেকে কেনা যাবে। আজ এই মাইক্রোসাইট থেকে ট্যাবলেটটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনা হয়েছে।

OnePlus Pad 3 এর স্টোরেজ ও কালার অপশন

জানা গেছে, আসন্ন প্যাড ৩ ট্যাবলেটটি দুটি মেমোরি ভ্যারিয়েন্টে আসবে – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ডিভাইসটি ফ্রস্টেড সিলভার ও স্টর্ম ব্লু কালার অপশনে পাওয়া যাবে। আর এতে কেবল Wi-Fi কানেক্টিভিটি সাপোর্ট করবে।

এদিকে, Amazon এর মাইক্রোসাইটে উল্লেখ করা হয়েছে যে, ট্যাবের পাশাপাশি ওয়ানপ্লাস স্টাইলো ২, ওয়ানপ্লাস স্মার্ট কীবোর্ড এবং ওয়ানপ্লাস ফোলিও কেস আলাদাভাবে বিক্রি করা হবে।

OnePlus Pad 3 এর স্পেসিফিকেশন ও ফিচার

মেটাল বডি সহ আসা OnePlus Pad 3 এর ডিজাইন খুবই স্লিম। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে ১২১৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফুল চার্জে এই ব্যাটারি ১৮ ঘণ্টা ভিডিও দেখতে দেবে।

ডিসপ্লের কথা বললে, এই ট্যাবে ১৩.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যার রেজোলিউশন ৩৩৯২ x ২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, ব্রাইটনেস ৯০০ নিটস। এই ডিসপ্লে ডলবি ভিশন এইচডিআর সার্টিফিকেশন প্রাপ্ত। সাউন্ডের জন্য এতে আছে মোট আটটি স্পিকার উপস্থিত।

OnePlus Pad 3 ট্যাবলেটে একাধিক AI ফিচার রয়েছে, যারমধ্যে উল্লেখযোগ্য এআই ট্র্যান্সলেশন, এআই সামারি, এআই রাইটার, এআই স্পিক, সার্কেল টু সার্চ ইত্যাদি। এতে OnePlus স্মার্টফোনের সঙ্গে ‘সিমলেস’ কানেক্টিভিটি পাওয়া যাবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল