জয়েন করুন

OnePlus Pad Lite ভারতে ১২৯৯৯ টাকায় লঞ্চ হল, রয়েছে ৯৩৪০mAh ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 23, 2025 11:47 PM

OnePlus Pad Lite ইউরোপের পর আজ ভারতে লঞ্চ হল। সম্প্রতি ভারতে আসা Nord 5 সিরিজের লঞ্চ ইভেন্টে ট্যাবলেটটিকে প্রথমবার দেখানো হয়েছিল। এর দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা থেকে। বিশেষত্বের কথা বললে, এই ট্যাবে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, হাই-রেস অডিও সার্টিফিকেশন ও ৯৩৪০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে আছে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম। আসুন OnePlus Pad Lite এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Pad Lite এর দাম ও অফার

OnePlus Pad Lite ট্যাবের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ (Wi-Fi) ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি (Wi-Fi + 4G LTE) স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৪,৯৯৯ টাকা। তবে মনে রাখবেন, এই দামের মধ্যে ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ও ১,০০০ টাকা লঞ্চ অফার অন্তর্ভুক্ত আছে। ডিভাইসটি ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশন সহ পাওয়া যাবে।এটি অ্যারো ব্লু কালার অপশনে এসেছে।

সেল ডেট

আগামী ১ আগস্ট দুপুর ১২টা থেকে ওয়ানপ্লাস প্যাড লাইট এর ওপেন সেল শুরু হবে। এটি ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, Amazon, Flipkart, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, বাজাজ ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ওয়েবসাইট ও স্টোর থেকে কেনা যাবে।

OnePlus Pad Lite এর স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus Pad Lite ট্যাবের সামনে দেখা যাবে ১১ ইঞ্চি বড় ডিসপ্লে, যার রেজোলিউশন ১৯২০ x ১২০০ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ১৬:১০, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। স্ক্রিনটি ১০ বিট কালার ও ৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।পারফরম্যান্সের জন্য এই ট্যাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট।

পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৯৩৪০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও বক্সে ১৫ ওয়াট চার্জার দেওয়া হয়েছে। OnePlus Pad Lite ট্যাবে ফটোগ্রাফির জন্য সামনে ও পিছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। সাউন্ডের জন্য এতে চারটি স্পিকারের সঙ্গে Hi-Res Audio সার্টিফিকেশন আছে। আর ওয়ানপ্লাসের নিজস্ব অমনিবিয়ারিং সাউন্ড ফিল্ড টেকনোলজিও এতে বর্তমান।

Pad Lite ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫.০.১ কাস্টম স্কিনে চলে। এতে একাধিক প্রয়োজনীয় ফিচার আছে, যেমন স্ক্রিন মিররিং, ক্লিপবোর্ড শেয়ারিং, শেয়ার্ড গ্যালারি, অ্যান্ড্রয়েড কুইক শেয়ার। আর iOS ও iPadOS ডিভাইসের জন্য পাওয়া যাবে O+ কানেক্ট। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার রয়েছে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল