জয়েন করুন

Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি

avatar
Written By : Suman Patra
Updated Now: April 6, 2026 12:27 PM

ওপ্পো এবার কমপ্যাক্ট ট্যাবলেট সেগমেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে Oppo Pad Mini বাজারে নিয়ে আসছে। যদিও কোম্পানির তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি, তবে লঞ্চের আগে এই ট্যাব সম্পর্কে একের পর নতুন তথ্য সামনে আসছে। জানা গেছে‌ এই ট্যাবলেটে OLED ডিসপ্লে থাকবে। আবার এতে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর। আসুন Oppo Pad Mini সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Oppo Pad Mini বড় ৮.৮ ইঞ্চি OLED ডিসপ্লে সহ আসবে

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, ওপ্পো প্যাড মিনি মডেলে ৩:২ অ্যাসপেক্ট রেশিওর ৮.৮ ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৮৮০×১৯২০ পিক্সেল, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। আর এতে এলটিপিও প্রযুক্তি থাকার কারণে রিফ্রেশ রেট প্রয়োজনে ১ হার্টজ পর্যন্ত নেমে আসবে। আবার এই ডিসপ্লে ১৮০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

আকর্ষণীয় ডিজাইন সহ থাকবে শক্তিশালী প্রসেসর

আসন্ন Oppo Pad Mini ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এটি ইউনিবডি মেটাল বিল্ড সহ আসবে বলে জানা গেছে। ট্যাবলেটটি মাত্র ৫.৩৯ মিমি পুরু হবে এবং এর ওজন থাকবে প্রায় ২৭৯ গ্রাম। অর্থাৎ এটি স্লিম ও হালকা হবে। এটি ডার্ক গ্রে, পার্পল এবং সিয়ান কালার অপশনে আসতে পারে।

১৩ এমপি ক্যামেরা সহ থাকবে বড় ব্যাটারি

ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটের পিছনে ক্যাপসুল-স্টাইল মডিউলে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। তবে এর সেলফি ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এই ট্যাবে eSIM সাপোর্ট করবে।

আরও পড়ুন

Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল ৭ দিনের ব্যাটারি ব্যাকআপ সহ Moto Watch ভারতে লঞ্চ হচ্ছে ২৩ জানুয়ারি Amazon Sale: ৯ হাজার টাকার কমে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, এখান থেকে কিনুন