জয়েন করুন

ফুল চার্জে চলবে ৫০ ঘন্টা, সস্তায় বাজারে এল Realme Buds T200 ইয়ারবাড

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 12:34 PM

রিয়েলমি বাজারে আনল তাদের নতুন ইয়ারবাড Realme Buds T200, যার দাম রাখা হয়েছে মাত্র ১২৯ ইউয়ান (প্রায় ১,৫০০ টাকা)। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি রিয়েলমির চীনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। বাজেটের মধ্যে যারা দীর্ঘ ব্যাটারি লাইফ ও প্রিমিয়াম ফিচারের ইয়ারবাড ব্যবহার করতে চান তাদের জন্য Realme Buds T200 আদর্শ হবে।

Realme Buds T200 এর ফিচার

রিয়েলমি বাডস টি২০০ ডিভাইসে আছে ১২.৪ মিমি ডায়নামিক ড্রাইভার যা দুর্দান্ত সাউন্ড অফার করবে। এটি ৩২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) প্রযুক্তি সহ এসেছে, ফলে কোলাহলের মধ্যেও পরিষ্কার শব্দ শোনা যাবে।

এই ইয়ারবাড IP55 রেটিং প্রাপ্ত, যা ধুলো ও জল প্রতিরোধী। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এটি চার্জিং কেস সহ মোট ৫০ ঘণ্টা প্লেব্যাক টাইম দেবে এবং মাত্র ১০ মিনিট চার্জে কয়েক ঘণ্টা ব্যবহার করতে দেবে। গেমারদের জন্য এই ইয়ারবাডে পাওয়া যাবে ৪৫ এমএস লো-লেটেন্সি মোড। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি উপস্থিত।

রিয়েলমির তরফে জানানো হয়েছে যে, বাডস টি২০০ ইয়ারবাডে ডুয়েল মাইক সহ AI-চালিত নয়েজ রিডাকশন ফিচার রয়েছে। আবার রিয়েলমে লিঙ্ক অ্যাপ ব্যবহার করে এই ইয়ারবাডের সেটিংস কাস্টমাইজ করা যাবে। অডিও ডিভাইসটি ভোল্ট ব্ল্যাক, অরোরা পার্পেল, স্টর্ম গ্রে কালারে এসেছে।

আপাতত Realme Buds T200 কেবল চীনে পাওয়া যাচ্ছে, তবে শীঘ্রই এটি ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ হতে পারে। হয়তো এটি এটি অন্য নামে এদেশে আসবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল