জয়েন করুন

অত্যাধুনিক ANC ফিচার সহ কম দামে লঞ্চ হল Realme Buds T200x ইয়ারবাডস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 7:37 AM

রিয়েলমি ভারতে লঞ্চ করল তাদের নতুন ট্রু-ওয়্যারলেস ইয়ারবাড Realme Buds T200x। এটি Realme C73 5G স্মার্টফোনের সাথে আজ বাজারে এসেছে। এর দাম রাখা হয়েছে ১৫০০ টাকার কম। ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার সহ এসেছে। কেস সহ ৪৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এটি। আসুন Realme Buds T200x এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme Buds T200x এর দাম ও উপলব্ধতা

রিয়েলমি বাডস টি২০০এক্স ইয়ারবাড মুনলাইট হোয়াইট, ফরেস্ট ব্লু ও পিওর ব্ল্যাক, এই তিন রঙে পাওয়া যাবে। এর দাম রাখা হয়েছে ১,৫৯৯ টাকা, কিন্তু লঞ্চ অফারে এটি ১,৩৯৯ টাকায় কেনা যাবে। উপরন্তু ব্যাঙ্ক ডিসকাউন্টে মিলবে আর ২০০ টাকা ছাড়। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট realme.com আর Flipkart থেকে এর বিক্রি শুরু হবে ১৩ জুন।

Realme Buds T200x এর ফিচার

রিয়েলমি বাডস টি২০০এক্স ইয়ারবাডে আছে ১২.৪ মিমি ডায়নামিক বেস ড্রাইভার। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ব্লুটুথ ৫.৪। আর ব্যবহারকারীরা realme Link অ্যাপ থেকে ইকুয়ালাইজার মোড কাস্টমাইজ করতে পারবেন। বাইরের অবাঞ্ছিত নয়েজ আটকাতে এতে আছে ২৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার। আবার কলের সময় চারটি মাইকের সমন্বয়ে AI ডিপ কল নয়েজ ক্যানসেলেশনের সুবিধা পাওয়া যাবে।

ব্যাটারির কথা বললে Realme Buds T200x ইয়ারবাড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বন্ধ থাকলে ৭ ঘণ্টা, আর চার্জিং কেসসহ মোট ৪৮ ঘণ্টা চলে। ANC চালু থাকলে কেসের মাধ্যমে ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কেসটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা।

গেমারদের জন্য এতে আছে ৪৫ এমএস লো লেটেন্সি মোড। জল বা ধুলো নিয়েও দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ ইয়ারবাডটি IP55 রেটিংপ্রাপ্ত।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল