জয়েন করুন

লঞ্চ হল iPad কিলার Redmi K Pad, কম দামে সেরা ফিচার সহ এল ট্যাবের দুনিয়ার নতুন চ্যাম্পিয়ন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 11:27 PM

আজ একটি অনলাইন ইভেন্টে লঞ্চ হল রেডমি ব্র্যান্ডের প্রথম কমপ্যাক্ট ট্যাবলেট, Redmi K Pad। এটি মিড রেঞ্জে এসেছে। এর দাম শুরু হয়েছে প্রায় ৩০,০০০ টাকা থেকে। Redmi K Pad এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে পাওয়া যাবে ৮.৮ ইঞ্চি প্রিমিয়াম ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, ৭৫০০ এমএএইচ ব্যাটারি ও বড় ভেপার চেম্বার। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi K Pad এর দাম ও উপলব্ধতা

রেডমি কে প্যাড এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৯০০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৫০০ টাকা)।

আবার রেডমি কে প্যাড এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,১০০ টাকা), ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪২,৪০০ টাকা এবং ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৪০০ টাকা)।

Redmi K Pad তিনটি কালার‌ অপশনে এসেছে – স্প্রুস গ্রিন, স্মোকি পার্পল আর ডিপ ব্ল্যাক। চীনে এর বিক্রি ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারত বা অন্যান্য বাজারে ডিভাইসটি কবে আসবে, তা এখনও জানা যায়নি।

Redmi K Pad এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি কে প্যাড ট্যাবে আছে ৮.৮ ইঞ্চি ডিসপ্লে, যা ৩০০৮×১৮৮০ পিক্সেল রেজোলিউশন, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, ১৬৫ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট ও ৩৭২ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে। আবার এই ডিসপ্লে এইচডিআর১০ ও ডলবি ভিশন সাপোর্ট সহ এসেছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫। আর চোখের আরাম নিশ্চিত করতে আছে TÜV Rheinland-এর ট্রিপল সার্টিফিকেশন আর S++ গ্রেডেড আই-কেয়ার টেকনোলজি।

পারফরম্যান্সের জন্য Redmi K Pad মডেলে দেওয়া হয়েছে শাওমির-র নিজস্ব Rage Engine 4.0 এর সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। গ্রাফিক্সের জন্য আছে Immortalis-G925 MC12 জিপিইউ। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ১২,০৫০এমএম² ভেপার চেম্বার পাওয়া যাবে। ডিভাইসটি চলে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য Redmi K Pad এর পিছনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ চারটি স্পিকার পাওয়া যাবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল