জয়েন করুন

আজ থেকে লোভনীয় অফার সহ শুরু হল Redmi Pad 2 এর সেল, ৯০০০mAh ব্যাটারি সহ আছে বড় ডিসপ্লে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 9:13 AM

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Pad 2। আর আজ থেকে এটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২টা থেকে শাওমির অনলাইন স্টোর, Amazon এবং অফলাইন আউটলেট থেকে ট্যাবলেটটি কেনা যাবে। আর সেল অফার হিসেবে ক্রেতারা লোভনীয় ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারবেন। Redmi Pad 2 এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, ১১ ইঞ্চি ২.৫কে রেজোলিউশনের ডিসপ্লে ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Pad 2 এর দাম ও সেল অফার

রেডমি প্যাড ২ এর ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই ভার্সন) ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ১৩,৯৯৯ টাকা। আবার ৪জি ভার্সন ও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কিনতে খরচ হবে ১৬,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। যারপর এই তিন ভ্যারিয়েন্ট পাওয়া যাবে যথাক্রমে ১২,৯৯৯ টাকায়, ১৩,৯৯৯ টাকায় ও‌ ১৫,৯৯৯ টাকায়। এটি ব্লু আর গ্রে কালার অপশনে এসেছে।

Redmi Pad 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি প্যাড ২ ট্যাবে পাওয়ার ব্যাকআপের জন্য ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও বক্সে ১৫ ওয়াট চার্জার পাওয়া যাবে। এতে আছে ১১ ইঞ্চি ২.৫কে রেজোলিউশন ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিটস ব্রাইটনেস অফার করে। এই ট্যাবলেটের সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

পারফরম্যান্সের জন্য Redmi Pad 2 ডিভাইসে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলে। এই ট্যাবে গুগলের ‘Circle to Search’ ফিচার সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার। আর ট্যাবটি IP52 রেটিংসহ এসেছে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল