জয়েন করুন

Samsung এর 43 ইঞ্চি Smart TV এখন 25 হাজার টাকার কমে, সবচেয়ে সেরা অফার নিয়ে হাজির Amazon

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 23, 2025 9:04 AM

অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে আজ থেকে শুরু হয়েছে Great Indian Festival Sale। এই সেলে ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টে‌ বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই এই সময় আপনি যদি নতুন কোনো স্মার্ট টিভি কিনতে চান, তাহলে Amazon থেকে Samsung এর ৪৩ ইঞ্চি টিভি কিনতে পারেন। এই টিভিটি ই-কমার্স সাইটে “স্টিল ডিল” বিভাগে তালিকাভুক্ত আছে। ক্রেতারা এর সাথে ব্যাঙ্ক অফারের সুবিধাও নিতে পারবেন। আর এই টিভির নাম Samsung 108 cm (43 inches) Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV। আসুন সেলে এটি কত দামে বিক্রি হচ্ছে জেনে নেওয়া যাক।

২৫ হাজার টাকার কমে Samsung Smart TV

সাধারণত Samsung এর টিভিগুলির দাম তুলনামূলকভাবে বেশি হয়। তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আপনি এই দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডের টিভি কম দামে কিনতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! আপনি ২৫,০০০ টাকার কমে Samsung এর ৪৩ ইঞ্চি টিভি বাড়ি নিয়ে যেতে পারবেন। আর এই টিভিতে আছে ৪কে ডিসপ্লে।

Samsung 43 inches‌ Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV এর দাম ও অফার

Amazon Great Indian Festival সেলে স্যামসাংয়ের ৪৩ ইঞ্চির ক্রিস্টাল ৪কে ভিস্তা প্রো আল্ট্রা টিভি মাত্র ২৫,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। এর আসল দাম ৫৫,৯০০ টাকা। SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা টিভিটি আরও ৩,৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিনতে পারবেন।

আবার অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ১,২৯৯ টাকা ছাড়। এর সাথে টিভিটি নো কস্ট ইএমআই অপশন সহ কেনার সুযোগ রয়েছে।

Samsung এর স্মার্ট টিভির ফিচার

স্যামসাংয়ের ৪৩ ইঞ্চি স্ক্রিনের এই টিভিতে ৪কে রেজোলিউশনের ডিসপ্লে আছে। এই ডিসপ্লে এইচডিআর১০ প্লাস এবং পিওরকালার প্রযুক্তি সাপোর্ট করে। স্মার্ট টিভিটি টাইজেন ওএস কাস্টম স্কিনে চলে এবং এতে Bixby, অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সমর্থন রয়েছে।

এর কানেক্টিভিটি অপশনের মধ্যে পাওয়া যাবে ওয়াইফাই, এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট। এই টিভিতে বিভিন্ন অ্যাপ এবং গেমও সাপোর্ট করে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল