জয়েন করুন

প্রচুর স্মার্টফোনের পর এবার তিনটি নতুন Galaxy ট্যাব লঞ্চ করতে চলেছে Samsung

avatar
Written By : Suman Patra
Updated Now: January 20, 2025 2:12 PM

Samsung Galaxy S25 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপেক্ষার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। তবে শুধু ফোন নয়, এর পাশাপাশি বাজেট ফ্ল্যাগশিপ ট্যাবলেটের উপরেও কাজ শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy Tab S10 FE এবং Galaxy Tab Active 5 Pro শীঘ্রই বাজারে পা রাখতে পারে।

Samsung Galaxy Tab S10 FE ও Tab Active 5 Pro আসছে

অ্যান্ড্রয়েড অথরিটি তাদের প্রতিবেদনে স্যামসাং-এর আসন্ন ফ্যান এডিশন সিরিজের বাজেট ফ্ল্যাগশিপ ট্যাবলেট ও রাগেড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই বিষয়ে ওয়াকিবল সূত্র থেকে তারা Galaxy Tab S10 FE, Galaxy Tab S10 FE Plus ও Galaxy Tab Active 5 Pro মডেলের তিনটি ট্যাবলেট ডিভাইসের আগমন সম্পর্কে জানিয়েছে।

জানিয়ে রাখি, Samsung গত বছর জানুয়ারিতে Galaxy Tab Active 5 এবং Galaxy XCover 7 লঞ্চ করেছিল। আবার গত সপ্তাহে XCover 7 Pro নামে এক নয়া ফোন Snapdragon 7s Gen 3 চিপসেটের সঙ্গে দেখা গিয়েছিল। এটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ একটি রাগেড স্মার্টফোন হবে। জল ও ধুলো থেকে রক্ষার জন্য থাকবে আইপি রেটিং।

Samsung Galaxy Tab S10 FE সিরিজ বা Galaxy Tab Active 5 Pro কেমন স্পেসিফিকেশন অফার করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, সংস্থার অন্যান্য ট্যাবের মতো এগুলি ৫জি ভ্যারিয়েন্টে ও অনলি ওয়াই-ফাই ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। শেষেরটিতে সেলুলার কানেক্টিভিটি থাকবে না অর্থাৎ সিম সাপোর্ট করবে না। কোম্পানির এই আপকামিং ট্যাবলেট সিরিজে Exynos 1580 প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল