জয়েন করুন

ফোনের রেশ না কাটতেই হাজির ট্যাব, S25 সিরিজের পর Tab S10 FE আনছে স্যামসাং

avatar
Written By : Puja Mondal
Updated Now: February 23, 2025 3:57 PM

Samsung Galaxy Tab S9 FE বাজারে পা রেখেছিল ২০২৩ সালের অক্টোবরে। প্রায় দেড় বছর হতে চললেও ট্যাবটির উত্তরসূরী এখনও লঞ্চ হয়নি। কিন্তু তাই বলে জল্পনা থেমে নেই। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি এখনও ঘোষণা না করলেও, Galaxy Tab S10 FE স্যামসাংয়ের ওয়েবসাইটে এবং একাধিক সার্টিফিকেশনে দেখা গিয়েছে। তবে মজার বিষয় হল কোম্পানি এখনও অফিসিয়াল রিলিজের ব্যাপারে মন্তব্য করেনি।

Samsung Galaxy Tab S10 FE পেল ব্লুটুথ SIG সার্টিফিকেশন

এখন, আরও একটি সার্টিফিকেশন বাজেট ফ্ল্যাগশিপ ট্যাবটির লঞ্চের জল্পনা বাড়িয়ে তুলেছে। এটি ব্লুটুথ SIG ডাটাবেসে একাধিক মডেল নম্বর নিয়ে হাজির হয়েছে, যার মধ্যে SM-X520, SM-X528U, SM-X526B, SM-X526C, SM-X526E, এবং SM-X526N রয়েছে। এর মধ্যে, SM-X520 শুধুমাত্র Wi-Fi ওনলি মডেল বলে অনুমান করা হচ্ছে, বাকিগুলি 5G নেটওয়ার্ক সাপোর্ট যুক্ত ভেরিয়েন্ট।

এই মুহূর্তে Samsung Galaxy Tab S10 FE ট্যাবের ডিটেলস অজানা। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটি Exynos 1580 প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা এর পূর্বসূরীতে উপলব্ধ Exynos 1380 চিপসেটের তুলনায় আপগ্রেড হতে চলেছে। এছাড়া, ট্যাবটির ব্যাক প্যানেলে ১২ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে। আগে যেখানে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ছিল।

ট্যাবটি আর কী অফার করবে তার ধারণা পেতে পূর্বসূরী Tab S9 FE-এর স্পেসিফিকেশন দেখা যেতে পারে।Samsung Galaxy Tab S9 FE-তে ১০.৯ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৪৪০x২৩০৪ পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। ট্যাবটির প্রসেসর ৫ ন্যানোমিটার প্রসেসে নির্মিত।

ডিভাইসটি ৬ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ। এতে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে। ট্যাবটি Android 13 অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ করা হয়েছে ও এখন One UI 6 (Android 14) ভার্সনে আপগ্রেড করা যাবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল