জয়েন করুন

বিশাল ডিসপ্লে ও প্রচুর পরিমাণ র‍্যামের সঙ্গে নতুন ট্যাবলেট আনছে Samsung, লঞ্চ কবে

avatar
Written By : Puja Mondal
Updated Now: March 2, 2025 10:26 PM

Samsung ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের ফ্যান এডিশন (FE) ট্যাবলেট তৈরির উপর কাজ করছে বলে খবর সামনে আসছে। Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ নামে দুটি মডেল আনতে পারে দক্ষিণ কোয়িরান টেক জায়ান্টটি। এই দুই ডিভাইস হাই-এন্ড Galaxy S10+ ও Galaxy Tab S10 Ultra-র বাজেট ফ্রেন্ডলি বিকল্প হতে চলেছে। স্যামসাং এখনও লঞ্চের তারিখ প্রকাশ না করলেও, একটি সূত্র ট্যাবগুলির ডিসপ্লের আকার, র‍্যাম এবং স্টোরেজ অপশন ফাঁস করেছে।

Samsung Galaxy Tab S10 FE+ বড় ডিসপ্লে পাবে

বিখ্যাত টিপস্টার রোল্যান্ড ব্লুস্কাইতে Galaxy Tab S10 FE সিরিজ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। তাঁর দাবি, স্ট্যান্ডার্ড Tab S10 FE-তে তার পূর্বসূরী Tab S9 FE-এর মতোই ১০.৯ ইঞ্চি ডিসপ্লে থাকবে। তবে, Galaxy Tab S10 FE+ এর আকার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে ১৩.১ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে, যা Galaxy Tab S9 FE+ এর ১২.৪ ইঞ্চি প্যানেলের তুলনায় বেশ বড়।

র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন

টিপস্টারের ফাঁস করা তথ্য থেকে আরও জানা গিয়েছে যে Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ উভয় ট্যাবলেটেই ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সরবরাহ করবে স্যামসাং, যা পূর্ববর্তী FE মডেলের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড। এই পদক্ষেপের কারণে ব্যবহারকারীরা মসৃণ মাল্টিটাস্কিং এবং আরও ফাস্ট পারফরম্যান্স আশা করতে পারবেন।

কবে লঞ্চ হবে

সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, Samsung Galaxy Tab S10 FE সিরিজ জুলাই মাসের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্যাবগুলি Galaxy Tab S9 FE লাইনআপের উত্তরসূরি হিসাবে আসবে, যা ২০২৩ সালের অক্টোবরে বাজারে পা রেখেছিল। ওয়াই-ফাই এবং সেলুলার (সিম সাপোর্ট) উভয় ভেরিয়েন্টই উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল