জয়েন করুন

১২ জিবি র‌্যাম ও নতুন প্রসেসর সহ আসছে Samsung Galaxy Tab S11 Ultra, দেখা গেল Geekbench-এ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 27, 2025 4:45 PM

নতুন ট্যাবলেট সিরিজ নিয়ে কাজ করছে Samsung। সংস্থার আসন্ন Samsung Galaxy Tab S11 সিরিজের ডিভাইসগুলিকে ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আজ এই সিরিজের Galaxy Tab S11 Ultra মডেলটি গীকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে উপস্থিত হল। এখান থেকে এই ট্যাবলেটটির প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। এটি ওয়াই-ফাই ও সেলুলার নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আসবে।

Samsung Galaxy Tab S11 Ultra ধরা পড়লো Geekbench-এ

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১১ আল্ট্রা এর SM-X930 (ওয়াই-ফাই) এবং SM-X936 (সেলুলার) মডেল নম্বর গীকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। জানা গেছে, এই ট্যাবে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর। উল্লেখ্য, গ্যালাক্সি ট্যাব এস১০ আল্ট্রা মডেলে ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর ছিল।

গীকবেঞ্চে পাওয়া তথ্যমতে, নতুন প্রসেসরে আছে একটি প্রাইম কোর যা ৩.৭৩ গিগাহার্টজে কাজ করে, সঙ্গে তিনটি কোর ৩.৩০ গিগাহার্টজে এবং চারটি কোর ২.৪০ গিগাহার্টজে চলে। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Mali-G925 Immortalis MC12 জিপিইউ।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১১ আল্ট্রা এই বেঞ্চমার্কিং সাইটে ১২ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। আশা করা যায় লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আর ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে ট্যাবটির স্কোর ২৬৭৫ এবং মাল্টি-কোর টেস্টে স্কোর ৮০৩৯।

জানিয়ে রাখি Galaxy S10 Ultra মডেলে ছিল ১৪.৬ ইঞ্চি ২.৯কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ১৬ জিবি র‌্যাম, ১ টিবি স্টোরেজ এবং ১১,২০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আসন্ন ট্যাবলেটটি আরও আপগ্রেড ফিচার অফার করবে।

Samsung Galaxy Tab S11 সিরিজ কবে লঞ্চ হবে

গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল, তাই মনে করা হচ্ছে যে, এই বছরের সেপ্টেম্বরে আসতে পারে গ্যালাক্সি ট্যাব এস১১, এস১১ আল্ট্রা এবং সম্ভবত গ্যালাক্সি এস২৫ এফই।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল