জয়েন করুন

Samsung ভারতে লঞ্চ করছে Galaxy Tab S10 Lite, Galaxy Tab S11 সিরিজের সাথে নতুন Galaxy A17 5G ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 16, 2025 6:13 PM

Samsung শীঘ্রই ভারতে চারটি নতুন গ্যাজেট লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এই চারটি গ্যাজেটের মধ্যে তিনটি ট্যাবলেট ও একটি স্মার্টফোন থাকবে। এগুলি হবে Galaxy Tab S10 Lite, Galaxy Tab S11, এবং Galaxy Tab S11 Ultra। আর গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন হবে Galaxy A17 5G। যদিও স্যামসাং এখনও এই বিষয়ে কিছু বলেনি।এমনকি এদের লঞ্চের তারিখও এখনও প্রকাশ্যে আসেনি। আসুন ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Samsung এর নতুন ট্যাব ও ফোন ভারতে লঞ্চ হচ্ছে

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি এক্স (আগে টুইটার)-এ স্যামসাংয়ের প্রোডাক্ট রোডম্যাপ নিয়ে একটি পোস্ট করেছেন। টিপস্টার জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চারটি নতুন প্রোডাক্ট ভারতে লঞ্চ করতে চলেছে। যার মধ্যে প্রথমে বাজারে আসবে Galaxy Tab S10 Lite। এটি Tab S10 সিরিজের অংশ হবে। এটি অ্যাপলের সাধারণ iPad-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এতে থাকবে এক্সিনস ১৩৮০ চিপসেট।

এরপর আসবে Galaxy Tab S11 এবং Galaxy Tab S11 Ultra ট্যাব দুটি। এগুলি সম্ভবত স্যামসাংয়ের এবছরের ফ্ল্যাগশিপ ট্যাবলেট সিরিজে যুক্ত হবে। তবে Tab S11+ সম্পর্কে টিপস্টার কিছু বলেননি, যা অবাক করেছে আমাদের। কারণ স্যামসাং তাদের ট্যাব সিরিজে আল্ট্রা ও প্লাস দুটো মডেলই রাখে।

সবার শেষে লঞ্চ হবে Samsung Galaxy A17 5G। এই ফোনে থাকবে ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি, যা হয়তো ৫,০০০ এমএএইচ ব্যাটারি বলে মার্কেটিং করা হবে। এই ডিভাইসে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এটি হতে পারে A1X সিরিজের প্রথম ফোন, যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৬টি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল