জয়েন করুন

পিকচার ও সাউন্ড অসাধারণ, ৫৫ ও ৬৫ ইঞ্চি স্ক্রিন সহ ভারতে আসছে Sony BRAVIA 5 সিরিজ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 2:19 PM

Sony ভারতে তাদের নতুন স্মার্ট টিভি সিরিজ, BRAVIA 5 (XR 50) লঞ্চ করতে চলেছে। যদিও এই সিরিজের লঞ্চের তারিখ এখনও জানানো হয়নি, তবে অ্যামাজনে এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখান থেকে টিভিগুলির বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার প্রকাশ্যে এসেছে। জানা গেছে Sony BRAVIA 5 সিরিজে দুটি ভ্যারিয়েন্ট থাকবে – ৫৬ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি। এগুলি সরাসরি Amazon থেকে কেনা যাবে। আসুন এই সিরিজ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Sony BRAVIA 5 সিরিজের ডিসপ্লে

জানা গেছে, সনি ব্র্যাভিয়া ৫ সিরিজ চলবে আপডেটেড কগনিটিভ প্রসেসর এক্সআর দ্বারা। এতে থাকবে ৪কে এইচডিআর ফুল-অ্যারে LED ডিসপ্লে, যা এক্সআর কনট্রাস্ট বুস্টার ১০-এর সাহায্যে আরও বেশি ব্রাইটনেস ও ব্ল্যাক টোন অফার করবে। আবার এর এক্সআর ক্লিয়ার ইমেজ প্রযুক্তির কারণে চোখে ধরা পড়বে কম ব্লার, কম নয়েজ।

সিনেমা হলের মতো সাউন্ড সিস্টেম

সনি ব্র্যাভিয়া ৫ সিরিজ অ্যাকুয়াস্টিক মাল্টি অডিও, ফ্রেম টুইটার, আর ভয়েস জুমের সুবিধা থাকবে। এগুলিতে ডলবি অ্যাটমস, ডিটিএস:এক্স ও আইএমএক্স এনহ্যান্স সাপোর্ট করবে। যারা ঘরে হোম থিয়েটার ব্যবহার করেন করেন তারা Acoustic Center Sync-র মাধ্যমে কানেক্ট করতে পারবেন।

একাধিক অ্যাপের সমর্থন

গুগল টিভি ওএস চালিত ব্র্যাভিয়া ৫ সিরিজে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, সনি পিকচার কোর সহ জনপ্রিয় সব স্ট্রিমিং অ্যাপ বিল্ট-ইন থাকবে। এতে অ্যাপল এয়ারপ্লে ২ ও গুগল কাস্ট-এর সাপোর্ট থাকবে।

এছাড়া গেমারদের জন্যও পাওয়া যাবে বেশ কিছু স্পেশাল ফিচার, যেমন HDMI 2.1, 120Hz-এ 4K রেজোলিউশন, VRR, ALLM। এমনকি PS5-এর জন্য আলাদা করে HDR টোন ম্যাপিং ও অটো জনরা পিকচার মোড থাকছে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল