জয়েন করুন

সবচেয়ে সস্তায় ৫০ ইঞ্চি স্ক্রিনের Smart TV, ডিসপ্লে ও সাউন্ড অতুলনীয়, তড়িঘড়ি অর্ডার করুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 9:40 AM

বড় স্ক্রিনে সিনেমা বা ভিডিও কনটেন্ট দেখার আনন্দটাই আলাদা। কিন্তু বাজেট যদি কম থাকে তাহলে বড় ডিসপ্লের টিভি পাওয়া একটু কঠিন। কিন্তু এই কঠিন কাজ সহজ করে দিয়েছে অ্যামাজন ইন্ডিয়া। এই ই-কমার্স সাইটে এমন কয়েকটি Smart TV পাওয়া যাচ্ছে, যেগুলো ৫০ ইঞ্চি ডিসপ্লে, দারুণ সাউন্ড এবং আধুনিক ফিচার সহ এসেছে, কিন্ত দাম ২৫ হাজার টাকার কম। এই প্রতিবেদনে আমরা অ্যামাজন ইন্ডিয়ায় উপলব্ধ এই স্মার্ট টিভিগুলি সম্পর্কে বলবো।

২৫ হাজার টাকার কমে ৫০ ইঞ্চি স্ক্রিনের Smart TV

VW 50 ইঞ্চি Pro Series 4K QLED Google TV

এই লিস্টের প্রথমেই আছে VW-এর এই QLED Google TV, যার দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। এতে 4K এইচডি রেডি ডিসপ্লে আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সাউন্ডের জন্য পাওয়া যাবে ৪৮ ওয়াটের আউটপুট আর ডলবি অডিও সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই টিভিতে রয়েছে তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, সঙ্গে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ও ব্লুটুথ ৫.১।

Wobble 50 ইঞ্চি UD Series 4K Ultra HD Google TV

এই মডেলটির দাম ২৩,৯৯৯ টাকা। এর 4K আল্ট্রা এইচডি ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এর সাথে পাওয়া যাবে ২০ ওয়াটের সাউন্ড আউটপুট। পাশাপাশি মিরাকাস্ট ও ইনবিল্ট ক্রোমকাস্ট থাকায় স্মার্টফোন থেকে সহজেই কনটেন্ট শেয়ার করা যাবে। এই টিভিতে রয়েছে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

Foxsky 50 ইঞ্চি Frameless Series 4K LED Smart TV

অ্যামাজনে এই স্মার্ট টিভির দাম ২৪,৪৯৯ টাকা। এতে এইচডিআর ১০ প্লাস সাপোর্টেড 4K ডিসপ্লে এবং ১২০ হার্টজ DLG রিফ্রেশ রেট থাকায় ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দারুণ পাওয়া যাবে। সাউন্ডের জন্য ৩০ ওয়াট আউটপুট, সঙ্গে ডলবি অডিও ও DTS Virtual: X সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে দুটি এইচডিএমআই পোর্ট ও দুটি ইউএসবি পোর্ট।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল