জয়েন করুন

ফুল চার্জে ৬২ দিন পর্যন্ত চলবে, Vivo Pad 5 ট্যাবলেট হইচই ফেলে বাজারে লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 12:58 PM

ভিভো গতকাল রাতে চীনে তাদের নতুন ট্যাবলেট Vivo Pad 5 লঞ্চ করেছে করেছে। এটি S30 স্মার্টফোন সিরিজের সাথে একসঙ্গে বাজারে এসেছে। নতুন এই ট্যাবের দাম শুরু হয়েছে প্রায় ২৮,৫০০ টাকা থেকে। Vivo Pad 5 ট্যাবে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর ও ১০,০০০ এমএএইচ ব্যাটারি‌। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Pad 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো প্যাড ৫ ট্যাবের সামনে দেখা যাবে ১২.১ ইঞ্চি বড় LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ৩০৯৬ × ২০৬৪ পিক্সেল (২.৮কে), অ্যাসপেক্ট রেশিও ১৬:১০, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৯০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসে ৩৪,২০০mm² ৩ডি হিট ডিসিপেশন সিস্টেম উপস্থিত।

ভিভো প্যাড ৫ ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এই ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo Pad 5 এর দাম ও উপলব্ধতা

ভিভো প্যাড ৫ ট্যাবলেটটি নীল, ধূসর ও গোলাপি রঙে পাওয়া যাবে।

৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৫০০ টাকা)

৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,২০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি: ৩০৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৮০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি: ৩৪৯৯ ইউয়ান (প্রায় ৪২,৫০০ টাকা)

আবার স্মার্ট টাচ কীবোর্ড ৫ দাম পড়বে ৫৯৯ ইউয়ান (প্রায় ৭,১০০ টাকা) এবং ভিভো পেনসিল কিনতে খরচ হবে ৪৯৯ ইউয়ান, যা প্রায় ৫,৯০০ টাকা। চীনে এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং বিক্রি শুরু হবে ৬ জুন থেকে।

আরও পড়ুন

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট Oppo Pad Mini ট্যাব বাজারে ঝড় তুলবে, OLED ডিসপ্লে সহ থাকবে বড় ব্যাটারি Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল