জয়েন করুন

মোবাইল দিয়ে প্রোফেশনাল ভিডিও রেকর্ড কীভাবে করবেন? এই 5 টিপস অবশ্যই মেনে চলুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 8:49 AM

এখন মোবাইলে ক্যামেরা দিয়েই চোখ জুড়ানো ভিডিয়ো বা আস্ত একটি সিনেমা বানিয়ে ফেলা যায়। বর্তমানে স্মার্টফোনগুলিতে সেই চাহিদা মেটানোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এই প্রবণতার বড় উদাহরণ Instagram Reels। বহু কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মোবাইল দিয়েই চ্যানেল গড়ে তুলেছেন। আপনিও এই ক্ষেত্রে উন্নতি করতে চাইলে এই 5 টিপস জেনে নিন।

ফিল্ম স্ট্যাটিক শট

ট্রাইপড না থাকলে, মোবাইলটি বেশি নড়াচড়া করার দরকার নেই। আপনার ফোনের ক্যামেরা যদি ভালো না হয়, তাহলে স্টিল ফ্রেম ক্যাপচার করার চেষ্টা করুন। সর্বোপরি ভিডিয়োর যে সাবজেক্ট তার উপর মনোযোগ দিতে হবে বেশি। বাইরে শুটিং করলে কোনও ইউনিক অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করুন। যেমন গাছের পাশ দিয়ে ফিল্মিং।

আরও পড়ুন: একই WhatsApp নম্বর দুটি স্মার্টফোনে ব্যবহার করা সম্ভব? ধাপে ধাপে পদ্ধতি জানুন

আলোর ব্যবহার

10 বারের মধ্যে 9 বার যদি ভিডিয়ো খারাপ হয় তাহলে তার অন্যতম কারণ আলো। ভালো আলোর ব্যবহার যেকোনও মোটামুটি সাবজেক্টকেও আকর্ষণীয় করে তোলে। তাই একটি ফিল্ম বা ভিডিয়োগ্রাফি করার আগে আলোর উপর মনোনিবেশ করা জরুরি। কোন অ্যাঙ্গেল, কার উপর কতটা আলো দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে তা বিশ্লেষণ করুন।

ফোনের সেটিংস

আপনার কাছে যদি iPhone 16 Pro বা iPhone 15 Pro না থাকে, তাহলেও চাপ নেই। পুরনো আইফোন হলেও Blackmagic camera এর মতো অ্যাপ ব্যবহার করা যাবে। এখানে আপনি ম্যানুয়ালি ISO সেটিং, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স এবং কন্ট্রোল ফোকাস অ্যাডজাস্ট করতে পারবেন। ম্যানুয়াল সেটিংসে যত বেশি দক্ষ ততই ভালো হবে ভিডিয়ো।

আরও পড়ুন: সস্তায় নতুন ইলেকট্রিক স্কুটি আনছে Hero, মাইলেজ পাবেন দারুণ, লঞ্চ এই তারিখে

পোর্ট্রেট ভিডিয়ো শুট করলে সংশোধনের জায়গা রাখুন

আপনি যদি পোর্ট্রেট ভিডিয়ো শুট করেন, তাহলে পরে সংশোধন করা যাবে তার জায়গায় রাখুন। বর্তমানে শর্ট ফর্মের ভার্টিকাল ভিডিয়ো খুব জনপ্রিয়। 4K রেকর্ডিং ফিচার থাকলে তা অবশ্যই ব্যবহার করুন। ফোনের প্রান্তে অতিরিক্ত হেডরুম রাখার চেষ্টা করুন। পোস্ট প্রোডাকশনে যাতে এডিট করা যায় সেই সুযোগ রাখুন।

অডিয়ো ব্যবহার

ভিডিয়োর কোয়ালিটি বাড়াতে একটি ভালো এবং পরিষ্কার অডিয়ো খুব জরুরি। ভিডিয়োতে ব্যাকগ্রাউন্ড নয়েস, গোলমালের শব্দ বা বাতাসের শব্দ এড়িয়ে চলার চেষ্টা করুন। চাইলে একটি ভালো মানের মাইক্রোফোন কিনতে পারেন। এছাড়া Adobe Podcast AI ভিডিয়ো এডিটর, গুগলের Magic Eraser এবং আইফোনে Mice Mode এর সাহায্য নিতে পারেন।

আরও পড়ুন

Android iPhone: ড্রাইভিং করছেন, হাত খালি নেই? ভয়েস কমান্ড দিয়ে কীভাবে ফোন চালাবেন Fix Water Damage Phone: ফোনে জল ঢুকলে বা বৃষ্টিতে ভিজলে ঠিক করার ৫টি কার্যকর উপায় SIM কার্ড ছাড়া কীভাবে কল করবেন? দেখে নিন তিনটি সেরা উপায় স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, জেনে নিন ৪টি দুর্দান্ত উপায় মোবাইল চুরি ও ছিনতাই রুখতে গুগলের নতুন উদ্যোগ, আইফোনের মত ফিচার অ্যান্ড্রয়েড ফোনে