জয়েন করুন

Mobile Data: দ্রুত শেষ হয়ে যাচ্ছে দৈনিক ইন্টারনেট ডেটা? সমাধান দেখে নিন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 2:00 PM

অনেক গ্রাহক আছেন যাদের রিচার্জ প্ল্যানের সাথে পাওয়া দৈনিক ডেটা পর্যাপ্ত হয় না এবং তাদের বারবার ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যার মুখোমুখি হতে হয়। তবে বিশেষ কিছু কৌশল অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ফোনের বিশেষ কিছু সেটিংস পরিবর্তন করে আপনি ডেটি ব্যবহার কমাতে পারেন। আসুন কোন কোন কারণে আপনার ফোনের ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হতে পারে এবং এর সমাধান জেনে নেওয়া যাক।

ফোনের অটো-আপডেট বন্ধ করে দিন

আপনার স্মার্টফোনে থাকা অ্যাপগুলির অটো-আপডেট অপশনটি ডিজেবল করুন, নইলে আপনার অজান্তেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট হবে। মোবাইল ডেটার পরিবর্তে WiFi ব্যবহার করে অ্যাপ ও ফোন আপডেট করুন।

ব্যাকগ্রাউন্ড ডেটা লিমিট করুন

প্রায় সব ফোনেই এখন মোবাইল ডেটা সীমিত করার সুবিধা থাকে। এক্ষেত্রে আপনি আপনার প্ল্যানের সাথে যে পরিমাণ ডেটা পান, শুধুমাত্র ততটাই ব্যবহার করতে পারবেন।

ভিডিও কোয়ালিটি ঠিক করুন

YouTube বা অন্যান্য OTT অ্যাপে ভিডিও দেখে থাকলে ভিডিও কোয়ালিটি ঠিক করার অপশন থাকে। আপনি ১০৮০পি-র পরিবর্তে ৪৮০পি বা ৭২০পি কোয়ালিটিতে ভিডিও দেখতে পারেন।

ডেটা সেভার মোড ব্যবহার করুন

এখন ফোন ছাড়াও Google Chrome ও WhatsApp-এর মতো অনেক অ্যাপে ডেডিকেটেড ডেটা সেভার মোড উপস্থিত। এর মাধ্যমে অ্যাপগুলি কম মোবাইল ডেটা ব্যবহার করে।

WiFi ব্যবহার করুন

সম্ভব হলে মোবাইল ডেটার পরিবর্তে WiFi ব্যবহার করুন। অনেক পাবলিক জায়গায় যেমন ক্যাফে, রেলওয়ে স্টেশনে ফ্রি WiFi পরিষেবা পাওয়া যায়।

আরও পড়ুন

Android iPhone: ড্রাইভিং করছেন, হাত খালি নেই? ভয়েস কমান্ড দিয়ে কীভাবে ফোন চালাবেন Fix Water Damage Phone: ফোনে জল ঢুকলে বা বৃষ্টিতে ভিজলে ঠিক করার ৫টি কার্যকর উপায় SIM কার্ড ছাড়া কীভাবে কল করবেন? দেখে নিন তিনটি সেরা উপায় স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, জেনে নিন ৪টি দুর্দান্ত উপায় মোবাইল চুরি ও ছিনতাই রুখতে গুগলের নতুন উদ্যোগ, আইফোনের মত ফিচার অ্যান্ড্রয়েড ফোনে