জয়েন করুন

Smartphone: ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 7:08 PM

স্মার্টফোন ছাড়া এখন আমাদের দিন চলে না। বাড়ি বা অফিসের কাজ, বিনোদন বা দূরের মানুষের সাথে জুড়ে থাকা, সবকিছুই এই গ্যাজেটের মাধ্যমে সম্ভব। আর স্মার্টফোনের প্রাণ ভোমরা ব্যাটারি। কারণ ব্যাটারি ছাড়া এটি অচল। কিন্তু আমাদের ইচ্ছা মতো চার্জ করার কারণে ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই প্রতিবেদনে আমরা সঠিকভাবে স্মার্টফোন চার্জ করার পদ্ধতি সম্পর্কে বলবো।

স্মার্টফোন সঠিকভাবে চার্জ করা কেন জরুরি?

স্মার্টফোনের ব্যাটারি একটি স্পর্শকাতর উপাদান। সঠিক উপায়ে চার্জ না করলে এর আয়ু কমে যেতে পারে। ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ব্যাটারি না থাকলে ফোন ব্যবহার করার মজা পাওয়া যায় না।

স্মার্টফোন সঠিকভাবে চার্জ করার টিপস

  • আসল চার্জার ব্যবহার করুন

সর্বদা আপনার ফোনের সাথে আসা আসল চার্জারটি ব্যবহার করুন। অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে।

  • অতিরিক্ত চার্জ এড়িয়ে চলুন

১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও ফোন চার্জারের সাথে যুক্ত রাখবেন না। এটি ব্যাটারির হেলথের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।

  • গরম জায়গা এড়িয়ে চলুন

চার্জ দেওয়ার সময় ফোনকে গরম জায়গায় রাখবেন না। এতে ব্যাটারির ক্ষতি হতে পারে। এছাড়াও পুরু কেস বা কভার ব্যবহার করবেন না।

  • ফাস্ট চার্জিং কম ব্যবহার করুন

ফাস্ট চার্জিং ব্যাটারিকে দ্রুত চার্জ করে দের ঠিক তবে এর ফলে ব্যাটারির আয়ু কমে যায়।

  • ব্যাটারি পুরোপুরি শেষ হতে দেবেন না

ফোনের চার্জ পুরোপুরি শেষ হতে দেবেন না। কম ব্যাটারির অ্যালার্ট দিলে ফোন চার্জে বসান।

  • ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করুন

আপনি আপনার ফোনে ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপ আপনার ব্যাটারি সাশ্রয় করতে সাহায্য করবে।

আরও পড়ুন

Android iPhone: ড্রাইভিং করছেন, হাত খালি নেই? ভয়েস কমান্ড দিয়ে কীভাবে ফোন চালাবেন Fix Water Damage Phone: ফোনে জল ঢুকলে বা বৃষ্টিতে ভিজলে ঠিক করার ৫টি কার্যকর উপায় SIM কার্ড ছাড়া কীভাবে কল করবেন? দেখে নিন তিনটি সেরা উপায় স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, জেনে নিন ৪টি দুর্দান্ত উপায় মোবাইল চুরি ও ছিনতাই রুখতে গুগলের নতুন উদ্যোগ, আইফোনের মত ফিচার অ্যান্ড্রয়েড ফোনে