জয়েন করুন

সোশ্যাল মিডিয়ার আসক্তি কমান! কীভাবে ইনস্টাগ্রামে Quiet Mode অন করবেন দেখে নিন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 8:56 AM

Instagram বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয়তার নিরিখে ফেসবুককেও ছাড়িয়ে গেছে মেটার ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি। কিছু ইউজার অতিমাত্রায় এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে চলেছে। তারা এখান থেকে বিরতি নিতে চাইলেও পারছেন না। আর তাই ইনস্টাগ্রাম নিয়ে এসেছে Quiet Mode ফিচার। এই ফিচারের সাহায্যে আপনি কিছু দিনের জন্য ইনস্টাগ্রাম থেকে বিরতি নিতে পারবেন।

ইনস্টাগ্রামের কোয়াইট মোড কী?

কোয়াইট মোড ইনস্টাগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফিচার যা ব্যবহারকারীদের তাদের সময়কে আরও ভালভাবে পরিচালনা করতে এবং অ্যাপ থেকে কিছুসময় বিরতি নিতে সাহায্য করে। আপনি যখন এই মোডটি সক্রিয় করবেন, সমস্ত নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। পাশাপাশি অ্যাক্টিভিটি স্ট্যাটাস পরিবর্তন হয়ে দেখাবে যে আপনি “কোয়াইট মোড” সক্রিয় করেছেন। এরপরও যদি কেউ আপনাকে মেসেজ পাঠায় তবে তিনি স্বয়ংক্রিয় উত্তর পাবেন যে আপনি এখন উপলব্ধ নন।

আরও পড়ুন: চুরি করা বা হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাবেন এক মুহুর্তে, ফোনের এই সেটিংস অন আছে তো?

ইনস্টাগ্রামে কীভাবে কোয়াইট মোড চালু করবেন?

  • অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ ওপেন করুন।
  • এবার প্রোফাইল সেকশনে যান।
  • এরপর উপরের ডানদিকে প্রদর্শিত তিনটি লাইনে ক্লিক করুন।
  • তারপর সেটিং সিলেক্ট করে নোটিফিকেশন অপশনে ট্যাপ করুন।
  • এবার কোয়াইট মোড অপশনে গিয়ে সেটি অ্যাক্টিভ করুন।
  • এখানে অটো রিপ্লাই অপশনও দেখতে পাবেন, চাইলে অন করতে পারেন।
  • একইভাবে, আপনি এই মোডটি বন্ধও করতে পারেন।

আরও পড়ুন:

আরও পড়ুন

Android iPhone: ড্রাইভিং করছেন, হাত খালি নেই? ভয়েস কমান্ড দিয়ে কীভাবে ফোন চালাবেন Fix Water Damage Phone: ফোনে জল ঢুকলে বা বৃষ্টিতে ভিজলে ঠিক করার ৫টি কার্যকর উপায় SIM কার্ড ছাড়া কীভাবে কল করবেন? দেখে নিন তিনটি সেরা উপায় স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, জেনে নিন ৪টি দুর্দান্ত উপায় মোবাইল চুরি ও ছিনতাই রুখতে গুগলের নতুন উদ্যোগ, আইফোনের মত ফিচার অ্যান্ড্রয়েড ফোনে