জয়েন করুন

iPhone Overheating: ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? এই চারটি কাজ করলেই সমস্যার সমাধান

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 10:57 AM

অ্যাপলের আইফোন‌ (Apple iPhone) এই নামটা শুনলেই প্রিমিয়াম স্মার্টফোনের কথাই মনে পড়ে। তবে দামি হলেও, সমস্যার থেকে একেবারে মুক্ত নয় এই ফোনগুলি। বিশেষ করে, অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা অনেক ব্যবহারকারীর কাছেই শোনা যায়। তবে চিন্তার কিছু নেই। কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করলেই এই সমস্যাগুলি এড়ানো যায় বা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

iPhone গরম হওয়ার আসল কারণ এবং তার সমাধান

প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে, সেটা হল ব্যাকগ্রাউন্ড অ্যাপ। অনেক সময় আমরা ব্যবহার না করলেও অ্যাপগুলি ভিতরে ভিতরে চালু থাকে, যা ফোনের ব্যাটারি এবং প্রসেসরের ওপর বাড়তি চাপ ফেলে। ফলে গরম হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই ব্যবহার না করলে অ্যাপগুলি বন্ধ করে দেওয়াই ভালো।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সফটওয়্যার আপডেট। পুরনো সফটওয়্যার ব্যবহার করলে শুধু ফোন স্লো হয় না, গরমও হতে পারে। তাই আইফোন এবং ইনস্টল করা অ্যাপগুলির নতুন আপডেট রেগুলার চেক করা উচিত। এতে ফোনের কার্যক্ষমতাও ভালো থাকবে।

অনেকেই ভারি গ্রাফিক্সের গেম খেলতে ভালোবাসেন, কিন্তু দীর্ঘ সময় ধরে গেম খেললে ফোন দ্রুত গরম হতে থাকে। সেই সঙ্গে হাই রেজোলিউশনের ভিডিও দেখা, বড় ফাইল ট্রান্সফার করা বা হেভি অ্যাপ ব্যবহার করাও আইফোন গরম হওয়ার জন্য দায়ী। তাই মাঝে মাঝে বিরতি নেওয়া বা এই ধরনের কাজ সীমিত করাই বুদ্ধিমানের কাজ।

শেষে, একটি সহজ কিন্তু কার্যকর উপায় হল – ফোনটি রিস্টার্ট করে নেওয়া। এতে ফোনের প্রসেসিং সিস্টেম রিফ্রেশ হয়, এবং অনেক সময়ই তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে।

আরও পড়ুন

Android iPhone: ড্রাইভিং করছেন, হাত খালি নেই? ভয়েস কমান্ড দিয়ে কীভাবে ফোন চালাবেন Fix Water Damage Phone: ফোনে জল ঢুকলে বা বৃষ্টিতে ভিজলে ঠিক করার ৫টি কার্যকর উপায় SIM কার্ড ছাড়া কীভাবে কল করবেন? দেখে নিন তিনটি সেরা উপায় স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, জেনে নিন ৪টি দুর্দান্ত উপায় মোবাইল চুরি ও ছিনতাই রুখতে গুগলের নতুন উদ্যোগ, আইফোনের মত ফিচার অ্যান্ড্রয়েড ফোনে