জয়েন করুন

১০ হাজার টাকার কমে 5G ফোন, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে স্মার্টফোনের উপর অফারের ফুলঝুড়ি

avatar
Written By : Suman Patra
Updated Now: January 14, 2025 10:46 AM

আপনি যদি বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে অ্যামাজনে চলমান গ্রেট রিপাবলিক ডে সেলের ফায়দা ওঠাতে পারেন। এই সেলে জনপ্রিয় একাধিক 5G ফোন ১০,০০০ টাকার কম দামে বিক্রি হচ্ছে। আর আপনার খোঁজাখুঁজি কমাতে আমরা এই প্রতিবেদনে সেলের সেরা ৫ ডিল নিয়ে হাজির হয়েছি। প্রতিবেদনে উল্লেখিত ডিভাইসগুলির মধ্যে আইকো, স্যামসাং, শাওমি সহ লাভা ব্র্যান্ডের স্মার্টফোন আছে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ১০ হাজার টাকার কমে 5G ফোন

iQOO Z9 Lite 5G

ভিভোর সাব ব্র্যান্ডের স্টাইলিশ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ 5G প্রসেসর দ্বারা চালিত এবং এতে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল সনি এআই ক্যামেরা সেটআপ বর্তমান। সেলে ডিভাইসটি ১০,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে, তবে ব্যাঙ্ক অফারের কারণে এটি ৯,২৪৯ টাকায় কেনা যাবে।

Redmi A4 5G

শাওমির এই স্মার্টফোনটি সেল চলাকালীন ৮,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে স্ন্যাপড্রাগন ৪ এস জেন ২ প্রসেসরের সাথে স্ট্যান্ড-অ্যালোন (SA) 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। অর্থাৎ এতে জিওর সিম ব্যবহার করা গেলেও এয়ারটেল বা ভিআই এর সিম চালানো যাবে না।

Lava O3

আপনি যদি এন্ট্রি-লেভেল সেগমেন্টে একটি নতুন ফোন খোঁজ করে থাকেন, তাহলে লাভার ডিভাইসটি ব্যাঙ্ক অফারের সাথে কেনা যাবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, এর দাম মাত্র ৫,৫৭৯ টাকা।

Redmi 14C 5G

লেটেস্ট শাওমি স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে সহ এসেছে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর দাম ৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy M05

স্যামসাং এম সিরিজের এই স্মার্টফোনে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। এটা ৬,২৪৯ টাকায় কেনা যাবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে