জয়েন করুন

iPhone 16e লঞ্চের পরেই তিনটি আইফোন মডেল বন্ধ করে দিল Apple, কেন এই সিদ্ধান্ত

avatar
Written By : Suman Patra
Updated Now: February 20, 2025 6:28 PM

গতকাল, Apple তাদের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফোর্থ জেনারেশন বাজেট আইফোন, iPhone 16e লঞ্চ করেছে। তবে এটি আত্মপ্রকাশ করতেই পুরনো কয়েকটি আইফোন মডেল তাদের অনলাইন স্টোর থেকে সরিয়ে ফেলেছে। যেগুলির মধ্যে রয়েছে iPhone SE (2022), iPhone 14 এবং iPhone 14 Plus। অর্থাৎ এগুলি আর অ্যাপল থেকে সরাসরি কেনার জন্য উপলব্ধ হবে না।

iPhone SE (2022) ও iPhone 14 Plus সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলেও, iPhone 14 এখনও থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি হচ্ছে। iPhone SE 3 বন্ধ হওয়ার মূল কারণ হল iPhone 16e মডেলটির আগমন, যা ক্যামেরা থেকে শুরু করে, ডিসপ্লে, প্রসেসরে বিপুল আপগ্রেড অফার করছে। এতে iPhone 16 সিরিজে ব্যবহৃত পাওয়ারফুল A18 চিপসেট রয়েছে।

এসই ছিল অ্যাপলের টাচ আইডি সহ শেষ কমপ্যাক্ট আইফোন। কিন্তু লেটেস্ট ফুল-স্ক্রিন ডিজাইনের আধিপত্যের কারণে ফোনটি তার জৌলুস হারাতে শুরু করে। অন্যদিকে, iPhone 14 Plus মডেলের বন্ধ হয়ে যাওয়া অবাক করার মতো নয়। প্লাস ভেরিয়েন্টটি জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। চাহিদা অনুযায়ী বিক্রি কম হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

অ্যাপলের লেটেস্ট মডেলগুলির জন্য এমনতেই দু’বছরের বেশি পুরনো আইফোন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এদিকে, অ্যাপল স্টোরে স্ট্যান্ডার্ড iPhone 14 না থাকলেও অনুমোদিত রিসেলারদের মাধ্যমে পাওয়া যাচ্ছে। যাদের লেটেস্ট ফিচার্সের প্রয়োজন নেই কিন্তু আরও সাশ্রয়ী মূল্যে একটি আইফোন কিনতে চান, তাদের জন্য এটি এখনও দারুণ বলা চলে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা