জয়েন করুন

নতুন Asus Zenfone 12 Ultra স্মার্টফোন 6 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে, পাবেন AI ফিচার্স ও 4K ক্যামেরা

avatar
Written By : Suman Patra
Updated Now: January 13, 2025 4:19 PM

Asus অপেক্ষার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাসেই নতুন জেনফোন লঞ্চের ঘোষণা করল। আপকামিং মডেলটি হচ্ছে Zenfone 12 Ultra। তাইওয়ানের ব্র্যান্ডটি গত বছরের মার্চে Zenfone 11 Ultra প্রকাশ করেছিল। ফলে উত্তরসূরী মডেলের লঞ্চ এক মাস এগিয়ে এল। উল্লেখ্য, আগের বছর, Zenfone 11 Ultra থেকে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর বাদ পড়েছিল। আসন্ন Zenfone 12 Ultra ফোনটির ক্ষেত্রেও তার অন্যথা হবে না।

Asus Zenfone 12 Ultra লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে

আসুস তাদের অফিসিয়াল এক্স প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, নেক্সট জেনারেশন জেনফোন 12 আল্ট্রা আগামী 6 ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত আটটায় আত্মপ্রকাশ করবে। ওই পোস্টে ইঙ্গিত, নতুন ফোনটিতে AI ফিচার্স দেখা যাবে এবং মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে। আসুসের শেয়ার করা টিজার ইমেজ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট কনফার্ম করেছে।

আবার ভিডিও ক্যাপচার করার সময় জেনফোন 12 আল্ট্রায় ফোকাস ট্র্যাকিং বৈশিষ্টের উপস্থিতি নিশ্চিত করেছে। ডিভাইসটির বাকি স্পেসিফিকেশনগুলি এই মুহূর্তে অজানাই রয়েছে। তবে লঞ্চ ইভেন্টের আগে সংস্থা টিজার প্রকাশ করতে শুরু করবে। সেগুলি থেকে ডিটেলস সামনে আসবে।

জানিয়ে রাখি, জেনফোন 12 আল্ট্রা গত বছরের নভেম্বরে ব্লুটুথ এসআইজি ডেটাবেসে দেখা গিয়েছিল৷ এদিকে, 11 আল্ট্রা মডেলটি কিছুটা আসুস আরওজি ফোন 8-এর রিব্র্যান্ডেড সংস্করণ বলা যায়। ফলে গত নভেম্বরে উন্মোচিত Rog Phone 9-এর সঙ্গে মিল থাকতে পারে Zenfone 12 Ultra স্মার্টফোনের। এতে Snapdragon 8 Elite প্রসেসর এবং 24 জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা