জয়েন করুন

১০ হাজার টাকা ছাড়ে Oppo ও Motorola -র দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন, পাবেন ফাটাফাটি ফিচার

avatar
Written By : Suman Patra
Updated Now: February 25, 2025 2:10 PM

আপনি যদি ফ্লিপকার্ট ভ্যালেন্টাইন ডে সেলের অফার মিস করে থাকেন তাহলে হতাশ হবেন না। আসলে ফ্লিপকার্টে এখন শুরু হয়েছে মান্থ এন্ড মোবাইল ফেস্টিভাল সেল। এই সেলে সেরা ডিল সহ বিভিন্ন স্মার্টফোন কেনা যাবে। এমনকি কি আপনি যদি দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ কোনো স্মার্টফোন কিনতে চান তাহলেও এই সেল আপনার ইচ্ছা পূরণ করবে। এই প্রতিবেদনে আমরা ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভাল সেলে Oppo Find X8 Pro এবং Motorola Edge 50 Ultra 5G ফোনের সাথে পাওয়া অফারগুলির বিষয়ে বলবো।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে ৯,৯৯৯ টাকা পর্যন্ত ছাড়ে Oppp ফোন এবং ৫৫০০ টাকা পর্যন্ত ছাড়ে Motorola হ্যান্ডসেট কিনতে পারবেন। এই ডিভাইসগুলির সাথে ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

OPPO Find X8 Pro 5G

ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ৫জি এর ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা সেলে ৯,৯৯৯ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে এই ফোনটি। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারে রয়েছে ৪৩,১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

ফিচারের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য পিছনে আছে চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এর সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৫৯১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Motorola Edge 50 Ultra 5G

মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভাল সেলে ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের মাধ্যমে আপনি ৫,৫০০ পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলেও ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ৩২,১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

এই ফোনে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির রিয়ারে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এর সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ দ্বারা চালিত।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি