জয়েন করুন

আজ শেষ সুযোগ! iPhone 16 সবচেয়ে কম দামে কেনার সুযোগ, দেখুন অফার

avatar
Written By : Suman Patra
Updated Now: February 19, 2025 1:00 PM

বর্তমানে ফ্লিপকার্টে চলছে ও মাই গ্যাজেটস (OMG) সেল। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সেল আজ শেষ হতে চলেছে। এই সেলে iPhone 16 বাম্পার ছাড়ে কেনা যাবে। এই ফোনের ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর ১০ হাজার টাকার কাছাকাছি ফ্লাট ডিসকাউন্ট দেওয়া হবে। এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। আসুন iPhone 16 সমস্ত অফারের পর কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

ফ্লিপকার্ট ও মাই গ্যাজেটস সেলে IPhone 16 এর উপর অফার

iPhone 16 এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা। তবে এটি বর্তমানে ফ্লিপকার্ট ও মাই গ্যাজেটস সেলে লোভনীয় অফারে কেনা যাবে। ফ্লিপকার্ট সেলে এটি ৯,৯০১ টাকা ছাড়ে ৬৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্টে ৩,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ৫,১০০ টাকা ডিসকাউন্ট মিলবে।

IPhone 16 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইফোন ১৬ মডেলে আছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৫৫৬ x ১১৭৯ পিক্সেল। ডিসপ্লেটি ২০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এটি কালো, গোলাপী, সবুজ, নীল এবং সাদা রঙে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে এ১৮ চিপ ব্যবহার করা হয়েছে। ফোনটি iOS 18 কাস্টম স্কিনে চলে।

IPhone 16 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17