জয়েন করুন

অসাধারণ ক্যামেরা সহ এন্ট্রি নিল Google Pixel 10a Isai Blue Edition

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 9, 2026 12:08 AM

Google Pixel 10a এবার জাপানের বাজারেও পৌঁছে গেল। তবে কোম্পানি এখানে মডেলটির ব্লু কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার নাম রাখা হয়েছে Google Pixel 10a Isai Blue Edition। ফোনটি জাপানে এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। প্রায় এক মাস আগে এটি ভারতসহ কিছু নির্বাচিত বাজারে লঞ্চ হয়েছিল। নয়া কালার অপশনটি যথেষ্ট নজরকাড়া। আর এই নতুন কালার অপশনের জন্য গুগল জাপানের লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড Heralbony এর সঙ্গে হাত মিলিয়েছে।

দাম ও উপলব্ধতা

জাপানে Google Pixel 10a Isai Blue Edition এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৪৯০০ জাপানিজ ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫,০০০ টাকার সমান। তবে এর ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ৭৯৯০০ জাপানিজ ইয়েন মূল্যে পাওয়া যাবে, যা প্রায় ৪৬,০০০ টাকার কাছাকাছি।

উল্লেখ্য, গুগল পিক্সেল ১০এ মডেলটি এর আগে বেরি, ফগ, ল্যাভেন্ডার ও অবসডিয়ান কালার অপশনে এসেছিল। এই চারটি অপশনও জাপানে পাওয়া যাবে।আপাতত ডিভাইসটি প্রি-অর্ডার করা যাচ্ছে। আর আগামী ২০ মে থেকে এর জাপানে বিক্রি শুরু হবে।

ডিসপ্লে ও সফটওয়্যার আপডেট

Google Pixel 10a ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে। এতে সাত বছর ধরে ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি Actua (পিওএলডি) ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৪২৪ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩০০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্স ও ব্যাটারি

এই স্মার্টফোনে গুগলের নিজস্ব টেন্সর জি৪ চিপসেট দেওয়া হয়েছে। সাথে আছে টাইটান এম২ সিকিউরিটি কো-প্রসেসর। এটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

ডিভাইসটিতে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যার্ড এবং ১০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপ

ক্যামেরার জন্য Pixel 10a যথেষ্ট জনপ্রিয়। এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার ও ওআইএস সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। আবার সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ Realme C100 5G লঞ্চ, দাম কত দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A6k 5G, রয়েছে শক্তিশালী ৭০০০mAh ব্যাটারি আগামী সপ্তাহে ভারতে আসছে Realme Narzo 100 Lite 5G ভারতে লঞ্চ হল OnePlus Nord 6, ৯০০০mAh ব্যাটারি সহ রয়েছে Sony ক্যামেরা Xiaomi Fan Festival 2026: বাম্পার ছাড়ে Xiaomi 17 থেকে Redmi Note 15 ফোন