TRENDS ▸
Tech GupMobilesGoogle Pixel 11 Pro Xl Render Leaked Design Features Price Launch Timeline
Google Pixel 11 সিরিজ

Google Pixel 11 Pro XL ফোনের ছবি সহ ফিচার ফাঁস, দাম কত থাকবে

গুগল তাদের নতুন পিক্সেল সিরিজের উপর কাজ শুরু করেছে। যদিও কোম্পানির তরফে নয়া সিরিজের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে ইতিমধ্যেই ডিভাইসগুলি সম্পর্কে নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। Pixel 11 ও Pixel 11 Pro এর পর আজ সিরিজের সবচেয়ে…

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 4, 2026 9:44 AM

গুগল তাদের নতুন পিক্সেল সিরিজের উপর কাজ শুরু করেছে। যদিও কোম্পানির তরফে নয়া সিরিজের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে ইতিমধ্যেই ডিভাইসগুলি সম্পর্কে নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। Pixel 11 ও Pixel 11 Pro এর পর আজ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Google Pixel 11 Pro XL এর রেন্ডার ফাঁস হয়েছে। কয়েকদিন আগে Pixel 11 Pro Fold সম্পর্কেও তথ্য ফাঁস হয়েছিল। ফলে গুগলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপ নিয়ে এখন বেশ পরিষ্কার একটা ছবি পাওয়া গেছে। তবে মনে রাখা জরুরি যে তথ্যগুলি এখন টিপস্টারদের মাধ্যমে আসছে। গুগল নিজে এখনও কিছু নিশ্চিত করেনি।

Google Pixel 11 Pro XL এর ডিজাইন

ফাঁস হওয়া রেন্ডার থেকে স্পষ্ট যে Google Pixel 11 Pro XL এর ডিজাইনে খুব একটা চমক দেখা যাবে না। এতে আগের মডেলগুলির মতোই ডিজাইন নজরে পড়বে। তবে ক্যামেরা মডিউলে হালকা পরিবর্তন চোখে পড়ছে। আগের মতো বডির রঙের অ্যাকসেন্ট না রেখে এবার পুরোটা কালো ফিনিশে রাখা হয়েছে। এতে লুকটা বেশি ক্লিন লাগছে। এছাড়া ফ্ল্যাট মেটাল ফ্রেম থাকবে, যা হাতে ধরলে প্রিমিয়াম ফিল দেবে। আর ব্যাকপ্যানেলে গ্লাস ব্যবহার করা হতে পারে।

Google Pixel 11 সিরিজের ডিসপ্লে

আগের রিপোর্টগুলির নিরিখে বলা যায় যে, Pixel 11 Pro XL মডেলে ৬.৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা Pixel 10 Pro XL ডিভাইসেও‌ ছিল। আর সিরিজের Pixel 11 ও Pixel 11 Pro মডেল দুটিতে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হতে পারে। এদিকে Fold মডেলে পাওয়া যেতে পারে ৬.৪ ইঞ্চি কভার ডিসপ্লে এবং ৮ ইঞ্চি ইনার ডিসপ্লে।

পারফরম্যান্সের জন্য থাকবে Tensor G6 চিপসেট

পারফরম্যান্সের জন্য গুগল পিক্সেল ১১ সিরিজে Tensor G6 চিপসেট ব্যবহার করা হবে। এতে ৭ কোর সিপিইউ থাকতে পারে। এর সঙ্গে দেওয়া হতে পারে মিডিয়াটেক এম৯০ মডেম এবং নতুন টাইটান এম৩ সিকিউরিটি চিপ। আর Pro XL ফোনে ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। অন্যদিকে বেস মডেলে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। যদিও প্রো মডেলের স্টোরেজ সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ হয়নি।

আগের মতোই ক্যামেরা সেটআপ থাকতে পারে

মনে করা হচ্ছে, আপকামিং সিরিজে Pixel 10 সিরিজের মতোই ক্যামেরা সেটআপ দেওয়া হবে। উল্লেখ্য, Pixel 10 Pro ও Pro XL স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ছিল। বেস মডেলে যদিও এত ভালো ক্যামেরা সেটআপ থাকবে না।

Google Pixel 11 সিরিজের দাম ও লঞ্চ টাইমলাইন

আশা করা হচ্ছে যে গত বছরের মতো এই বছরও আগস্ট মাসে Pixel 11 সিরিজ লঞ্চ হবে। অর মেমরির দাম বৃদ্ধির কারণে গুগল এদের মূল্য বাড়াতে পারে। জানিয়ে রাখি, Pixel 10 ভারতে ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। আর Pro ও Pro XL ফোনের দাম ছিল যথাক্রমে ১,০৯,৯৯৯ টাকা এবং ১,২৪,৯৯৯ টাকা। এদিকে Fold মডেলের দাম শুরু হয়েছিল ১,৭২,৯৯৯ টাকা থেকে।