জয়েন করুন

iPhone Air Price Drop: প্রায় ৩৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হল আইফোন

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 7, 2026 10:20 AM

আপনি যদি অনেকদিন ধরে iPhone কেনার কথা ভেবে থাকেন কিন্তু দামের কারণে এতদিন পিছিয়ে ছিলেন, তাহলে আপনার জন্য একটি ভালো খবর রয়েছে। আসলে Apple-র প্রিমিয়াম স্মার্টফোন iPhone Air এখন কম দামে বিক্রি হচ্ছে। Zepto এবং Amazon-র মতো রিটেল সাইটে ডিভাইসটি প্রায় ৩৪,৯০১ টাকা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। সাধারণত অ্যাপলের ফোনে এত টাকা ডিসকাউন্ট সচারাচর দেওয়া হয় না, তাই এই অফারটি বিশেষ বলেই মনে হচ্ছে। এর সঙ্গে ব্যাংক অফার এবং EMI অপশনের সুবিধাও রয়েছে।

iPhone Air মডেলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিচ্ছে Zepto

গত বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া iPhone Air এখন Zepto প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। লঞ্চের সময় এর ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,১৯,৯০০ টাকা। কিন্তু এখন এটি মাত্র ৮৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রায় ৩৪,৯০১ টাকা ডিসকাউন্ট মিলছে। এর সঙ্গে যদি HSBC বা RBL ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয়, তাহলে আরও ছাড় পাওয়া যাবে।

Amazon-এও রয়েছে খাস অফার

অন্যদিকে Amazon India-র ওয়েবসাইট ও অ্যাপে iPhone Air এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে ভালো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখানে স্মার্টফোনটি ২৪,৯১০ টাকা কমে ৯৪,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়া প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। পাশাপাশি ইএমআই অপশনের সুবিধাও নেওয়া যাবে।

iPhone Air এর ফিচার ও স্পেসিফিকেশন

iPhone Air মূলত স্লিম ফর্ম ফ্যাক্টরের জন্য জনপ্রিয়তা লাভ করেছে। এতে আছে ৬.৭ ইঞ্চি OLED ডিসপ্লে।পারফরম্যান্সের জন্য এতে অ্যাপলের A-সিরিজের লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সফটওয়্যার, ব্যাটারি ও কানেক্টিভিটি

আইফোন এয়ার মডেলটি আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলে। এর সাথে অ্যপল ইন্টেলিজেন্সের মাধ্যমে একাধিক AI ফিচারের স্বাদ নেওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩১৪৯ এমএএইচ‌ ব্যাটারি, যা ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা