জয়েন করুন

এক চুটকিতে স্মার্টফোন থেকে খালি হবে 7 জিবি স্টোরেজ, জেনে নিন কীভাবে

Updated Now: January 31, 2025 11:08 AM

সম্প্রতি iOS 18.3, iPadOS 18.3, ও macOS 15.3 রোলআউটের পর, Apple Intelligence এখন একাধিক মডেল ডিফল্ট হিসাবে চালু হয়েছে। Apple-এর এই লেটেস AI ফিচার আইফোনে মেসেজ সামারি, ইমেজ জেনারেশন সহ নানা সুবিধা নিয়ে এসেছে। নানা টুলস যুক্ত হওয়ার ফলে ডিভাইসে স্টোরেজের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে যেখানে আইফোনে মাইক্রো-এসডি কার্ডের সাপোর্ট নেই।

কোম্পানির অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে জানা গিয়েছে যে iPhone, iPad এবং Mac জুড়ে অ্যাপল ইন্টেলিজেন্স ৭ জিবি পর্যন্ত স্টোরেজ দখল করে আছে। তবে খুশির খবর হল, যাদের স্টোরেজ কমে আসবে বা যারা AI ফিচার্স কাজে লাগছে না, তারা অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করার বিকল্প পাবেন।

একবার ডিজাবল করলেই স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। অ্যাপল ইন্টেলিজেন্স বন্ধ করতে, ব্যবহারকারীদের আইফোন বা আইপ্যাডের সেটিংসে বা ম্যাকের সিস্টেম সেটিংসে গিয়ে “অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিরি” বিভাগে ঢুকতে হবে। তারপর অ্যাপল ইন্টেলিজেন্স অফ করলেই কনফার্মেশন চলে আসবে। এরপর সিস্টেমটি এআই-সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি সরিয়ে ফেলবে।

ইমেজ প্লেগ্রাউন্ড, রাইটিং টুলস, জেনমোজি আর অ্যাক্সেস করা যাবে না। তবে অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করলেও ফটো অ্যাপে ক্লিক আপ ফিচার থেকে যেতে পারে। আবার যারা অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে বন্ধ করতে চান না, তাদের জন্য অ্যাপ সেটিংসে বেছে বেছে এআই ফিচার্স অফ করার সুযোগ দিচ্ছে কোম্পানি।

আরও পড়ুন

Samsung Galaxy A17, A27, F17 ও A07 5G ফোনের দাম বাড়ছে Tecno Pova 8 Pro 5G এর Tonino Lamborghini Edition এডিশন লঞ্চ হল, বিশেষত্ব কি Oppo A7 Pro এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে, ৮০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার Infinix Hot 70 Pro 5G ভারতে Sony ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২২৯৯৯ টাকা Motorola Edge 70 Plus লঞ্চ হল, 200MP ক্যামেরা সহ রয়েছে 6500mAh ব্যাটারি