জয়েন করুন

কেনার জন্য তৈরি থাকুন, ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হচ্ছে নতুন iQOO স্মার্টফোন

avatar
Written By : Suman Patra
Updated Now: February 19, 2025 11:29 AM

আগামী ১১ মার্চ লঞ্চ হতে চলেছে iQOO Neo 10R 5G স্মার্টফোন। লঞ্চের আগে ইতিমধ্যেই অ্যামাজনে এর মাইক্রো সাইট লাইভ হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির বিশেষ বিশেষ স্পেসিফিকেশন সামনে আনা হচ্ছে। এর পাশাপাশি, টিপস্টারদের দৌলতে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। সম্প্রতি আবার iQOO Neo 10R 5G কে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আসুন আপাতত ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

iQOO Neo 10R 5G পেল BIS সার্টিফিকেশন থেকে ছাড়পত্র

আইকো নিও ১০আর ৫জি স্মার্টফোনটি বিআইএস সার্টিফিকেশন সাইটে I2221 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এই একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছিল। তবে বিআইএস লিস্টিং থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

যদিও এক্সপার্টপিকের রিপোর্ট থেকে এর কিছু ফিচার সামনে এসেছে। যেমন আসন্ন আইকো নিও ১০আর ৫জি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে বলে দাবি করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ বাজারে আসবে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চে এটি সিঙ্গেল কোর টেস্টে ১৯৪৪ এবং মাল্টি-কোর টেস্টে ৫০৬২ স্কোর করেছে।

এদিকে আইকো দ্বারা শেয়ার করা একটি টিজার প্রকাশ করেছে যে iQOO Neo 10R 5G স্মার্টফোনে বর্গাকার আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। এরমধ্যে দুটি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। আর প্রাইমারি ক্যামেরা ওআইএস সাপোর্ট করবে। ফোনটি মুননাইট টাইটানিয়াম এবং রেজিং ব্লু কালার অপশনে আসবে। এটি অ্যামাজন থেকে কেনা যাবে।

ব্যাটারি ও চার্জিং

অ্যামাজনের মাইক্রো সাইট থেকে জানা গেছে, এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এতে আল্ট্রা গেম মোডও পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি