জয়েন করুন

দোল উপলক্ষে বাম্পার অফার, ইলেকট্রিক স্কুটারের দাম 26,750 টাকা কমিয়ে দিল Ola

Updated Now: March 14, 2025 8:34 PM

দোল উৎসব উপলক্ষে Ola Electric তাদের জনপ্রিয় S1 রেঞ্জের ইলেকট্রিক স্কুটারগুলির উপর বিশেষ হোলি ফ্ল্যাশ সেল ঘোষণা করেছে। বুধবার শেয়ার মার্কেটকে কোম্পানি এই কথা জানিয়েছে। এই লিমিটেড পিরিয়ড সেলের অধীনে ২৬,৭৫০ টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাবে S1 রেঞ্জের ইলেকট্রিক স্কুটারগুলি। ১৭ই মার্চ পর্যন্ত চলবে এই অফার।

ওলা ইলেকট্রিক আনল হোলি ফ্ল্যাশ সেল

এই সীমিত সময়ের অফারের অধীনে ওলা এস১ এয়ার মডেলটিতে ২৬,৭৫০ টাকা এবং এস১ এক্স+ (জেন ২) রেঞ্জের ইলেকট্রিক স্কুটারগুলিতে ২২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। ওলা ইলেকট্রিক আরও জানিয়েছে, যে এস১ এয়ার স্কুটারের দাম এখন ৮৯,৯৯৯ টাকা এবং এস১ এক্স+ (জেন ২)-এর দাম ৮২,৯৯৯ টাকা করা হয়েছে।

এছাড়াও, ওলা এস১ রেঞ্জের অন্যান্য মডেলগুলোতে ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে সর্বশেষ এস ১ জেন ৩ মডেলও। ওলা ইলেকট্রিকের সম্পূর্ণ এস১ রেঞ্জ এখন বিভিন্ন দামে উপলব্ধ। দাম ৬৯,৯৯৯ টাকা থেকে শুরু করে ১,৭৯,৯৯৯ টাকা (উৎসবের ছাড়ের পরে) পর্যন্ত রয়েছে, যা এই হোলি মরশুমে ইলেকট্রিক স্কুটার সস্তায় কেনার সুযোগ করে দিয়েছে গ্রাহকদের জন্য।

কোম্পানি আরও জানিয়েছে, যে তারা তাদের এস১ জেন ২ স্কুটারের নতুন ক্রেতাদের জন্য অতিরিক্ত সুবিধাও রেখেছে। গ্রাহকরা ২,৯৯৯ টাকা মূল্যের এক বছরের মুভওএস+ সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতে পারেন এবং ১৪,৯৯৯ টাকা মূল্যের বর্ধিত ওয়ারেন্টি পেতে পারেন মাত্র ৭,৪৯৯ টাকায়। এস১ জেন ৩ রেঞ্জে ৫.৩ কিলোওয়াট আওয়ার এবং ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশন রয়েছে।

আরও পড়ুন

Samsung Galaxy A17, A27, F17 ও A07 5G ফোনের দাম বাড়ছে Tecno Pova 8 Pro 5G এর Tonino Lamborghini Edition এডিশন লঞ্চ হল, বিশেষত্ব কি Oppo A7 Pro এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে, ৮০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার Infinix Hot 70 Pro 5G ভারতে Sony ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২২৯৯৯ টাকা Motorola Edge 70 Plus লঞ্চ হল, 200MP ক্যামেরা সহ রয়েছে 6500mAh ব্যাটারি