জয়েন করুন

শুরু হল OnePlus Nord 6 ফোনের সেল, পাবেন ৩০০০ টাকা পর্যন্ত ছাড়

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 10, 2026 9:46 PM

সদ্য ভারতে লঞ্চ হওয়া OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু হল। মিড রেঞ্জে আসা ডিভাইসটি আজ ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফারে কেনা যাবে। ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি পাওয়া যাবে। ফিচারের কথা বললে এতে আছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ভিত্তিক অরিজিন ওএস কাস্টম স্কিন এবং Sony LYT-600 প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর।

দাম ও সেল অফার

ভারতে OnePlus Nord 6 দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা, আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। এটি ফ্রেশ মিন্ট, পিচ ব্ল্যাক ও কুইক সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে ওয়ানপ্লাস নর্ড ৬ কেনার সময় অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার অ্যাক্সিস ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্কের ইএমআই ট্রানজ্যাকশনে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

ডিসপ্লে

এই হ্যান্ডসেটে আছে ৬.৭৮ ইঞ্চি AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ, রেজোলিউশন ১.৫কে (১২৭২×২৭৭২ পিক্সেল), পিক্সেল ডেনসিটি ৪৫০ পিপিআই এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৫ শতাংশ। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ক্রিস্টাল গার্ড ব্যবহার করা হয়েছে। কোম্পানি এর সাথে লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টিও দিচ্ছি।

প্রসেসর ও সফটওয়্যার

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ৩৩,১৪৭মিমি² হিট ডিসিপেশন এরিয়া উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেনওএস ১৬ কাস্টম স্কিনে চলে। কোম্পানি এতে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 6 এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও PDAF সাপোর্ট করবে। এর সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল OmniVision OV08F আল্ট্রা-ওয়াইড লেন্স, যার ফিল্ড অফ ভিউ ১১২ ডিগ্রি। সেলফি ও ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

এই ফোনের মুখ্য আকর্ষণ ৯০০০এএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। এই ব্যাটারি ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও ২৭ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী, ফুল চার্জে এই ব্যাটারি প্রায় ২৬.৯ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখতে দেবে।

বিশেষ ফিচার

ডিভাইসটির আরেকটি আকর্ষণীয় ফিচার হল ‘প্লাস কী’, যার সাহায্যে স্ক্রিনে থাকা যেকোনো কনটেন্ট সরাসরি ‘মাইন্ড স্পে’-এ যোগ করা যায়। হ্যান্ডসেটটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ এসেছে। আবার এতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আরও পড়ুন

অসাধারণ ক্যামেরা সহ এন্ট্রি নিল Google Pixel 10a Isai Blue Edition ৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ Realme C100 5G লঞ্চ, দাম কত দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A6k 5G, রয়েছে শক্তিশালী ৭০০০mAh ব্যাটারি আগামী সপ্তাহে ভারতে আসছে Realme Narzo 100 Lite 5G ভারতে লঞ্চ হল OnePlus Nord 6, ৯০০০mAh ব্যাটারি সহ রয়েছে Sony ক্যামেরা