জয়েন করুন

Poco M8x 5G এখন বাম্পার অফারে, 7900mAh ব্যাটারি সহ রয়েছে Snapdragon প্রসেসর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 1, 2026 9:08 AM

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Poco M8x 5G। এটি M8 সিরিজের তৃতীয় মডেল হিসেবে বাজারে এসেছে। কয়েকদিন আগে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হয়। এখন এটি ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে। নতুন মডেলটি তিনটি কালার অপশনে এসেছে। এর মধ্যে লেদার গ্রীন ভ্যারিয়েন্টের পিছনে ভেগান লেদার ফিনিশ রয়েছে। পাশাপাশি আছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।

Poco M8x 5G এর দাম ও ডিসকাউন্ট অফার

ভারতে Poco M8x 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২২,৯৯৯ টাকা।

Flipkart থেকে ফোনটি ব্ল্যাক, ব্লু এবং লেদার গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। অফারের কথা বললে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকরা প্রায় ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। আবার পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করেও আরও ছাড় মিলবে। এছাড়া ২৪ মাসের ইএমআই অপশনের সাথে পোকো এম৮এক্স ৫জি কেনা যাবে।

Poco M8x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিমের নতুন পোকো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ কাস্টম স্কিনে চলবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এতে চারটি ওএস আপগ্রেড এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ডিভাইসটির সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন, ওয়েট টাচ ২.০, লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে। ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং উপস্থিত

প্রসেসর ও কুলিং সিস্টেম

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪এনএম প্রসেসে তৈরি এই চিপসেটের কারণে অ্যাপগুলি ৪৩ শতাংশ দ্রুত চালু হবে বলে দাবি করা হয়েছে। এছাড়া জানা গেছে, AnTuTu বেঞ্চমার্কে ফোনটি ৬,৫০,০০০ এর বেশি স্কোর করেছে। স্টোরেজের বিষয়ে বললে এতে সর্বোচ্চ ৬ জিবি LPDDR4x র‌্যাম এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে।

তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ট্রিপল কুলিং সলিউশন দেওয়া হয়েছে। এর মধ্যে ১২,৪৩৯ বর্গমিমি গ্রাফাইট কুলিং এরিয়া, ১,৯২৪ বর্গমিমি কপার ফয়েল লেয়ার এবং ৩.৫ ওয়াট থার্মাল জেল ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Poco M8x 5G মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে রয়েছে ৭৯০০এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

কোম্পানির দাবি, ফুল চার্জে ডিভাইসটি প্রায় ৩৫ ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ২৭ দিন মেসেজিং, ১৩ ঘণ্টা জিপিএস নেভিগেশন এবং ৬৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি