জয়েন করুন

কম দামে ৬০০০ এমএএইচ ব্যাটারি, Realme Narzo 80 Pro ও Narzo 80x 5G কবে বাজারে আসছে

avatar
Written By : Suman Patra
Updated Now: April 14, 2025 9:05 PM

চীনের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই ভারতে দুটি নতুন গেমিং ফোন লঞ্চ করতে চলেছে। Realme Narzo 80 সিরিজের অধীনে এই দুটি ফোন আসছে। এগুলি হলো Realme Narzo 80 Pro এবং Narzo 80x 5G। এই ফোনগুলির মাইক্রোসাইট অ্যামাজনে আগে থেকেই লাইভ ছিল, এখন কোম্পানি এই দুটি ফোনের লঞ্চ তারিখেরও ঘোষণা করেছে। Realme Narzo 80 Pro এবং Narzo 80x 5G আগামী ৯ এপ্রিল দুপুর ১২ টায় এদেশে পা রাখবে। এই সিরিজ রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের পাশাপাশি Amazon.in থেকে কেনা যাবে।

লঞ্চের তারিখের সাথে কোম্পানি এদের কিছু ফিচারও অ্যামাজনে প্রকাশ করেছে। চলুন রিয়েলমি নারজো ৮০ প্রো এবং নারজো ৮০এক্স ৫জি তে কি কি ফিচার পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Realme Narzo 80 Pro এর ফিচার এবং প্রাইজ সেগমেন্ট

রিয়েলমি নারজো ৮০ প্রো ফোনে ৬০৫০এমএম² বড় VC কুলিং সিস্টেম থাকবে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এতে BGMI এর জন্য ৯০এফপিএস সাপোর্ট করে। এটি ৭.৫মিমি পুরু এবং ১৭৯ গ্রাম ওজন সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হবে এবং এর দাম ২০,০০০ টাকার কম হবে।

Realme Narzo 80x 5G এর ফিচার এবং প্রাইজ সেগমেন্ট

রিয়েলমি ৯ এপ্রিল ভারতে নারজো ৮০এক্স ৫জি ডিভাইসটিও লঞ্চ করতে চলেছে। এর দাম ১৩,০০০ টাকার কম হবে। এই ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর থাকবে।

ফোনের পিছনের দিকে স্পিড ওয়েভ প্যাটার্ন ডিজাইন উপস্থিত। এতে মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন থাকবে। ধুলো ও জল প্রতিরোধ করার জন্য এতে আইপি৬৯ রেটিং থাকবে।

আরও পড়ুন

Redmi A7 Pro 5G ১৩ এপ্রিল ভারতে আসছে, দশ হাজার টাকার কমে 6300mAh ব্যাটারি iQOO 15 Apex Edition ভারতে স্ন্যাপড্রাগন প্রসেসর ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ে Samsung Galaxy S25 Ultra 5G, রয়েছে ২০০ এমপি ক্যামেরা এপ্রিলে কেনা যাবে Realme 16 5G, Redmi Note 15 SE সহ একঝাঁক নতুন স্মার্টফোন Samsung Galaxy S26 FE বড় আপগ্রেড সহ বাজারে আসছে, ফিচার ফাঁস Geekbench থেকে