বাজেটের মধ্যে নতুন ফোন খোঁজ করলে আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে Redmi A7 Pro 5G। আজ ১৩ এপ্রিল ডিভাইসটি ভারতে লঞ্চ হতে চলেছে। বাজেটের মধ্যে এলেও এতে ফিচার ঠাসা থাকবে। জানা গেছে হ্যান্ডসেটটি ৬৩০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর পাশাপাশি থাকবে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও অক্টা কোর প্রসেসর। এছাড়া সার্কেল টু সার্চ সহ একাধিক AI ফিচার এতে দেওয়া হবে।
Redmi A7 Pro 5G লঞ্চের দিন ও উপলব্ধতা
Redmi A7 Pro 5G আজ ১৩ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফোনটির জন্য কোম্পানি ‘King of power & Style’ ট্যাগলাইন ব্যবহার করেছে। এটি লঞ্চের পর কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন থেকে পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে ডিভাইসটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। সেখানে অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টটিকে টিজ করা হয়েছে। এই মডেলটি গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে।
বড় ও স্মুথ ডিসপ্লে
রেডমির দাবি এই স্মার্টফোনে সেগমেন্টের “সবচেয়ে বড় এবং সবচেয়ে স্মুথ” ডিসপ্লে দেওয়া হবে। এতে ৬.৯ ইঞ্চির বড় স্ক্রিন থাকবে। পাশাপাশি পাওয়া যাবে শাওমির হাইপার আইল্যান্ড ফিচার।
প্রসেসর ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর 5G প্রসেসর ব্যবহার করা হবে। যদিও প্রসেসরের নাম এখনও জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৬৩০০ এমএএইচ ব্যাটারি। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। এতে গুগলের সার্কেল টু সার্চ ও ইন-বিল্ট জেমিনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ডুয়াল AI রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। সামনে দেওয়া হবে ওয়াটারড্রপ নচ ডিজাইন, যার মধ্যে সেলফি ক্যামেরার পাওয়া যাবে।
বড় ব্যাটারি
Redmi A7 Pro 5G ফোনের সবচেয়ে বড় হাইলাইট হবে এর ৬৩০০ এমএএইচ ব্যাটারি। এতে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লে এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে।

