জয়েন করুন

Redmi Note 14 SE সস্তায় ভারতে লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা সহ আছে শক্তিশালী ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 28, 2025 3:26 PM

Redmi Note 14 SE আজ সোমবার ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। ফিচার ও ডিজাইনের দিক থেকে এটি Redmi Note 14 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে। এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫১১০ এমএএইচ ব্যাটারি। এটি তিনটি কালার অপশন ও একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Redmi Note 14 SE এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Note 14 SE এর দাম ও উপলব্ধতা

Redmi Note 14 SE এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারে এটি আরও ১,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। এটি তিনটি রঙে পাওয়া যাবে – ক্রিমসন আর্ট, মিস্টিক হোয়াইট এবং টাইটান ব্ল্যাক। আগামী ৭ আগস্ট এর প্রথম সেল অনুষ্ঠিত হবে। ফোনটি Flipkart, Redmi India ও অন্যান্য রিটেল চ্যানেল থেকে কেনা যাবে।

লঞ্চ অফার

রেডমি নোট ১৪ এসই এর সাথে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। আর ফ্লিপকার্ট সুপারকয়েন ব্যবহার করলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়া দেওয়া হবে ১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।

Redmi Note 14 SE এর ফিচার ও স্পেসিফিকেশন

Redmi Note 14 SE মডেলের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, সর্বোচ্চ ব্রাইটনেস ২১০০ নিটস এবং টাচ স্যাম্পলিং রেট ২১৬০ হার্টজ। এর ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এই ডিসপ্লে এইচডিআর১০ প্লাস ও ডলবি ভিশন সাপোর্ট সহ এসেছে।

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ৬ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। এটি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওস কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 14 SE এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর, যা OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। সাথে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এই ক্যামেরায় ডয়ানামিক শট, মোশন ট্র্যাকিং ফোকাস, প্রো মোড, ডুয়েল ভিডিও ইত্যাদি।

সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর স্মার্টফোনটি IP64 রেটিং সহ আসায়, জল ও ধুলো থেকে সুরক্ষা থেকে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Apple iPhone Ultra: ৯ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে প্রথম Foldable iPhone Redmi 17 5G ভারতে বড় ব্যাটারি ও Snapdragon প্রসেসর সহ লঞ্চ হল, দাম কত Vivo V80 Lite 5G লঞ্চ হল, ১০০০০mAh ব্যাটারি সহ রয়েছে ৫০এমপি ক্যামেরা Mivi One 5G ভারতে লঞ্চ হচ্ছে, Flipkart প্রকাশ করল ডিজাইন ও ফিচারের ঝলক Moto G Max কম দামে কেনার সুযোগ, রয়েছে বড় ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা